নজরবন্দি ব্যুরোঃ মিঠুন চক্রবর্তী! ভারতীয় সিনেমায় বিশেষকরে বলিউড ও বাংলা সিনেমায় তাঁর অবদান অস্বীকার করারা উপায় নেই। বলিউড ও টালিগঞ্জে প্রচুর ছবি হিট দিয়েছেন। এখনও তিনি প্রচুর ছবি করে চলেছেন। তাঁর অভিনয় আপামোর সিনামা প্রেমীর মনে দাগ কেটেছে।
আরও পড়ুনঃ দাদাগিরি! সৌরভকে অভিনব কুর্নিশ থামস আপের! দেখুন ভিডিও


অ্যাকশন থেকে কমেডি, তিনি তার প্রতিটি স্টাইল দিয়ে ভক্তদের মন জয় করেছেন। তিনি এখন পর্যন্ত পর্যন্ত ৩৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এহেন মিঠুনকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার কেরিয়ারের সবচেয়ে কঠিন পর্যায় কোনটি এবং তিনি কীভাবে এটি মোকাবেলা করেছিলেন?

এই প্রশ্নের এমন উত্তর দিলেন মিঠুন চক্রবর্তী, যা শুনলে আপনিও চমকে যাবেন। মিঠুন বলেন- আমি এ বিষয়ে বেশি কথা বলি না এবং এমন কোনও বিশেষ পর্ব নেই যা আমি বলতে চাই। সেই কঠিন দিনগুলির কথা বলি না, কারণ এটি উচ্চাকাঙ্ক্ষী শিল্পীদের হতাশ করতে পারে। সবাইকে লড়াই করতে হয়, কিন্তু আমার লড়াই ছিল খুব বেশি।



মিঠুন চক্রবর্তী আরও বলেন- মাঝে মাঝে মনে হতো আমি আমার লক্ষ্য অর্জন করতে পারব না। এমনকী আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম। কিছু কারণে সে সময় কলকাতায় ফিরতে পারিনি।

‘এমনকী আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম’ নিজের জীবন নিয়ে বিস্ফোরক মিঠুন
তবে আমার উপদেশ কখনই লড়াই না করে জীবন শেষ করার কথা ভাববেন না। আমি একজন জন্মগত যোদ্ধা এবং আমি জানতাম না কিভাবে লড়তে হয়, এবং দেখুন আমি আজ কোথায় আছি।







