নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে বিজেপি হয়ে প্রচার করতে দেখা গেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তারপর দীর্ঘ সময় ধরে রাজনীতি থেকে দূরত্ব এখেই চলেছিলেন। সোমবার কলকাতা পৌঁছতেই মহাগুরুকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, আজই বিজেপির সদর দফতরে যাবেন তিনি। এরপর মঙ্গলবার থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন তিনি।
আরও পড়ুনঃ Mithun Chakraborty: সুস্থ মিঠুন, ফিরছেন কলকাতায়, যাবেন বিজেপির দফতরে


সোমবার মিঠুন চক্রবর্তী আসার আগেই তাঁর সম্পর্কে বোমা ফাটিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল তিনি বলেন, মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুনদা আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দীলয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।

সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ দমদম বিমানবন্দরে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন এবিষয়ে কিছু বলবেন না তিনি। কিন্তু সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী শরীর ভালো থাকলে আজ বিজেপির কার্যালয়ে উপস্থিত হবেন।


বঙ্গ রাজনীতিতে বর্ণময় চরিত্র মিঠুন চক্রবর্তী। দীর্ঘ সময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর সিপি(আই)এম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিতি ছিল তাঁর। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে করেছিলেন তৃণমূলের ঘর আলোকিত করেছিলেন। এমনকি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।
মঙ্গলবার থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু, চমক দিচ্ছে বিজেপি

গত বছর বিজেপির ব্রিগেডের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন। জেপি-র পরাজয়ের পর সে ভাবে বাংলার রাজনীতিতে আর দেখা যায়নি মিঠুনকেও। তবে মঙ্গলবার তাঁর কর্মসূচির কথা জানতে পেরেই বিজেপির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। মনে করা হচ্ছে, বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে কার্যত বুস্টার ডোজ হিসাবে কাজ করবে ‘মহাগুরু’ র উপস্থিতি।







