নজরবন্দি ব্যুরোঃ একুশের নির্বাচনে পরাজয়ের পর রাজনীতির ময়দানে দেখা যায়নি মহাগুরুকে। তারপর থেকে বিজেপি একের পর এক নির্বাচনে গোহারা হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর পর আবার তিনি এগিয়ে এসেছেন বিজেপির হয়ে প্রচার করতে। হাতে গরম ইস্যু ছাড়তে চান না তিনি। তাই মিঠুনকে ময়দানে ফিরিয়ে নিজেদের কিছুটা চাঙ্গা করতে চাইছে বিজেপি।
আরও পড়ুনঃ এক মাসে ৩ হাজার ৪১৯ কোটি টাকা বিদ্যুত বিল, দেখে অসুস্থ গৃহকর্তা, ভর্তি হাসপাতালে


আর সেই কারনেই বুধবার বেলা বারোটায় হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপির বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী বলে গেরুয়া শিবির সূত্রের খবর। শুধু বিধায়করাই নন, বৈঠকে সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও থাকবেন।
সূত্রের খবর, সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সদ্য নিযুক্ত রাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক( সংগঠন) সতীশ দন্ডও থাকবেন এই বৈঠকে।ঠিক কী নিয়ে বৈঠকে মিঠুন? সূত্রের খবর, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার পর লোকসভা নির্বাচন।



এই দুই নির্বাচনে তিনি কেমন করে থাকবেন তা নিয়েই মূলত বৈঠক। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়াকে নিয়ে বড় আন্দোলনের পথে যেতে গেলে কী করতে হবে?

গেরুয়া নেতাদের সঙ্গে বৈঠকে আজ কলকাতায় মিঠুন, হঠাৎ কেন এমন উদ্যোগ?
এই প্রশ্নের উত্তর খোঁজা হবে। কারণ সংগঠনের মরা গাঙে বান আনতে চাইছেন ফাটাকেষ্ট। তাই বুধবার বিজেপির সঙ্গে রাজনৈতিক বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







