নজরবন্দি ব্যুরোঃ বিদ্যুতের বিল হাজার পেরোলেই চোখ কপালে তোলেন অনেকে, তাহলে এক মাসে ৩,৪১৯ কোটি টাকার বিদ্যুৎ বিল হলে কি হবে ভাবুন তো! কিন্তু ঘটনাটি এমনি ঘটেছে, ৩,৪১৯ কোটি টাকার বিদ্যুত বিল (Electricity Bill) দেখে অসুস্থ হয়ে পড়লেন বাড়ির কর্তা। পরিবারের দাবি, এখন হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধ। মধ্যপ্রদেশের গ্বালিয়রের ঘটনা এটি।
আরও পড়ুনঃ মমতার ছবির সঙ্গে বাজেয়াপ্ত ২১ কোটি টাকার ছবি দিয়ে পোস্টার, গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক


ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রের শিববিহার কলোনির বাসিন্দা প্রিয়ঙ্কা গুপ্তর বাড়িতে। তাঁদের বাড়িতে জুলাই মাসে বিদ্যুতের বিল পৌঁছতেই কার্যত বজ্রাহত সব সদস্য। এ কী! ৩,৪১৯ কোটি টাকার বিদ্যুৎ খরচ হয়েছে। ভুল দেখছেন কি না, সেটা বুঝতেই বার বার বিল পড়ে দেখেন পরিবারের সবাই।

তার পর থেকে প্রিয়ঙ্কার শ্বশুরমশাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রিয়ঙ্কার স্বামী সঞ্জীব তাঁর বাবার অসুস্থতার জন্য দায়ী করেছেন বিদ্যুৎ দফতরের ভুল বিলকে। এই খবর ছড়াতেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এমপিএমকেভিভিসি)।


মধ্যপ্রদেশ সরকার চালিত ওই বিদ্যুৎ সংস্থা অবশ্য জানিয়েছে গুপ্তাদের বিদ্যুতের বিলে কিছু ‘গলদ’ রয়েছে। মানুষ মাত্রেই ভুলত্রুটি হয়। এক্ষেত্রেও তেমন কোনও ভুলই হয়েছে। সংশোধিত বিদ্যুতের বিলও পাঠিয়ে দেওয়া হয়েছে ওই পরিবারের কাছে। তিন হাজার কোটির বিদ্যুৎ বিল সংশোধন করে দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ৩০০ টাকায়।
এক মাসে ৩ হাজার ৪১৯ কোটি টাকা বিদ্যুত বিল, দেখে অসুস্থ গৃহকর্তা, ভর্তি হাসপাতালে

২০ জুলাই এই বিদ্যুতের বিল রিলিজ করা হয়েছিল। তা মধ্যপ্রদেশ মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিত্রান কোম্পানি দ্বারা যাচাইও করা হয়েছিল, তারপরেও তিন হাজার কোটি টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ।
বিদ্যুৎ সংস্থার সাফাই, তাদের এক কর্মী টাকার অঙ্কের জায়গায় কনজিউমার নম্বর বা গ্রাহক সংখ্যা বসিয়ে ফেলেছিলেন। সেই কারণেই এমনটা হয়েছে।







