মমতার ছবির সঙ্গে বাজেয়াপ্ত ২১ কোটি টাকার ছবি দিয়ে পোস্টার, গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়। বিরোধীদের দাবি, পার্থ একা নন তালিকায় রয়েছেন আরও অনেক ‘রাঘববোয়াল’। পার্থর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘স্বচ্ছতা’ নিয়ে আঙুল তুলেছে বিরোধীরা। মমতার ছবি নিয়েও চলছে কটাক্ষ। এবার এরইমধ্যে মমতার পোস্টার বানানোয় গ্রেফতার হলেন বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সম্পাদক কাজল ভৌমিক।

আরও পড়ুনঃ কলকাতা হাই কোর্টকে কলঙ্কিত করার চেষ্টা, শুভেন্দুর বিরুদ্ধে সরব বার অ্যাসোসিয়েশন

অর্পিতা মুখোপাধ্যায়ের  বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার সঙ্গে মমতার ছবিজুড়ে ব্যানার তৈরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগেই এদিন তাঁকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। মঙ্গলবার ভোরে বেহালার ১১৯ ও ১২০ নম্বর ওয়ার্ডের আশেপাশে এই পোস্টার দেখতে পাওয়া যায়।

মমতার ছবির সঙ্গে বাজেয়াপ্ত ২১ কোটি টাকার ছবি দিয়ে পোস্টার, গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক

মমতার ছবির সঙ্গে বাজেয়াপ্ত ২১ কোটি টাকার ছবি দিয়ে পোস্টার, গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক
মমতার ছবির সঙ্গে বাজেয়াপ্ত ২১ কোটি টাকার ছবি দিয়ে পোস্টার, গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক

কোন এক স্থানীয় বাসিন্দা পুলিশে অভিযোগ জানান বলে খবর। তারপরই কাজলের খোঁজ শুরু হয়। পরে তাঁকে গ্রেফতার কতে বেহালা থানার পুলিশ। তবে কাজল গ্রেফতার হলেও তাঁর সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

mamata 19

এই পোস্টার প্রসঙ্গে গতকালই বিরোধীদের তুমুল আক্রমন করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি, সিপিআইএম আমার নামে কুৎসা ছড়াচ্ছে। টাকার পাহাড়ের পাশে কেন আমার ছবি? আমি বই লিখি। খেটে ইনকাম করি। আমি গানের সুর দিই। তার থেকেও রয়্যালটি পাই। ১২০টা বই বেরিয়েছে আমার।’ ‘আমার গায়ে কালি ছেটালে, আমার কাছে আলকাতরা আছে’! বিরোধীদের এভাবেই আক্রমণ করেছিলেন মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত