কলকাতা হাই কোর্টকে কলঙ্কিত করার চেষ্টা, শুভেন্দুর বিরুদ্ধে সরব বার অ্যাসোসিয়েশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদালতের রায়ের বিরুদ্ধে মন্তব্য করে আদালতের অবমাননা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আদালত নিয়ে মানুষের মধ্যে এমন মনোভাব তৈরি করছেন, যেন আদালত বিজেপিকে ভয় পেয়ে চলে। তাই শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য একজোট হলেন কলকাতা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুভেন্দুর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দিলেন কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সচিবকে।

আরও পড়ুনঃ জনপ্রতিনিধিদের একাংশের থেকে কিছু আশা করার নেই, ক্ষিপ্ত হয়ে বললেন বিচারপতি

অভিযোগ, ২১ জুলাই হাওড়ার উলুবেড়িয়াতে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফে সেই সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় বিজেপি৷ পরে ওই দিনেই সভার নির্দেশ দিলেও একাধিক শর্ত মানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

কলকাতা হাই কোর্টকে কলঙ্কিত করার চেষ্টা, শুভেন্দুর বিরুদ্ধে সরব বার অ্যাসোসিয়েশন
কলকাতা হাই কোর্টকে কলঙ্কিত করার চেষ্টা, শুভেন্দুর বিরুদ্ধে সরব বার অ্যাসোসিয়েশন

আদালতের তরফে অনুমতি মেলার পরেও সভা বাতিল করে গেরুয়া শিবির৷ আদালতের নির্দেশের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই রাজ্যে আর কোথাও কেউ এই দিন সমাবেশ করতে পারবেন না৷ এই প্রথম নজির তৈরি করা হল এবং কার্যত হাইকোর্টকে দিয়ে যে সব শর্ত দেওয়া হয়েছে, এই গুলো সভা করার পক্ষে নয়। সভা করার বিপক্ষে৷ কিন্তু বিজেপি বিশ্বের সর্ববৃহৎ পার্টি৷ ১৮ টি রাজ্য চালায়, দেশ চালায়৷ তাই বিজেপির সভার অনুমতি মহামান্য হাইকোর্ট দিল না। সেই ঝু্ঁকিটা হয়তো উচ্চ আদালত নেয়নি। অশ্বথামা হত ইতি গজ৷ এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা আমাদের আমাদের প্রতিবাদ মিছিল আমরা কাল করব না”৷

কলকাতা হাই কোর্টকে কলঙ্কিত করার চেষ্টা, শুভেন্দুর বিরুদ্ধে সরব বার অ্যাসোসিয়েশন

বার অ্যাসোসিয়েশনের তরফে শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। (Letter to Secretary, Bar Association) সেখানে স্পষ্টত বলা হয়েছে, শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করে শুধুমাত্র বিজেপি মতাদর্শকে সামনে আনছে না, বরং কলকাতা হাই কোর্টকে অবমাননা করেছেন৷ জনসমক্ষে এমন একটা আদালতের এমন একটা ভাবমূর্তি তৈরি করারা চেষ্টা করছেন, যেন বিজেপি হাই কোর্ট পরিচালিত করে৷

একইসঙ্গে বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ওই দিন রায়ের পরে শুভেন্দু অধিকারীর মন্তব্য আদালতকে কলঙ্কিত করেছেন৷ একইসঙ্গে বিচারপতিদের ওপরেও আক্রমণ করে বিচারপতিদের নির্দেশকে খণ্ডন করার চেষ্টা করেছেন। তাই তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত