বাস চলাচলে ছাড়, খুলছে পার্লার-জিম, তবে ১৫ জুলাই পর্যন্ত চলবে বাকি লকডাউন! গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে ক্রমশই কমছে সংক্রমণের তীব্রতা। নিম্নমুখী করোনা মৃত্যুর সংখ্যা, গতকালের তথ্য বলছে ১৪ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি।
সকলের জন্য নয় মেট্রো পরিষেবা, মহানগরে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের। রাজ্যের সংক্রমণ একটু কমছে কিছুটা শিথিল করা হয়েছে করোনাবিধি। ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস-আদালত খুলেছে।
ফের লকডাউন! করোনার দ্বিতীয় ঢেউ যখন রাজ্যজুড়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণে তখন হঠাৎ করেই এক সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করল ব্যারাকপুর পৌরসভা। আগামী ২১ জুন থেকে ২৭শে জুন পর্যন্ত চলবে এই লকডাউন।
রাজ্যের নয়া বিধিনিষেধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতাকে 'তুঘলক' বলে কটাক্ষ তথাগতর। টানা লকডাউনের ফলে গোটা দেশের মতই এই রাজ্যেও করোনা সঙ্ক্রমণ অনেকটাই নিয়ন্ত্রনে। যদিও মুখ্যমন্ত্রী একে 'বিধিনিষেধ' আখ্যা দিয়েছেন। তবে এ রাজ্যে সংক্রমণ অনেকটাই কমে এলেও কোন ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী আগামী ৩০ শে জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন এই বিধিনিষেধ। যদিও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
সচল হচ্ছে মুম্বাইসহ মহারাষ্ট্র, আজ থেকে শুরু হল আনলক পর্ব। দ্বিতীয় ওয়েভের মারণ কামড় থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে মহারাষ্ট্র। আজ সোমবার থেকে পাঁচটি স্তরে আনলক প্রক্রিয়া শুরু করলো মহারাষ্ট্র সরকার। আর এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আজ থেকে খুলে গেল মহারাষ্ট্রের সরকারি বাস।
তৃষ্ণার্ত সুরাপ্রেমীদের জন্য সুখবর, আজ থেকে রাজ্যে খুলবে মদের দোকান। গোটা দেশের মতই করোনার ভয়ঙ্কর সংক্রমণের ফলে রাজ্যে গত ১৬ ই মে থেকে কার্যত লকডাউন ঘোষণা করে সরকার। দ্বিতীয় ধাপে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী ১৫ ই জুন পর্যন্ত। এই বিধিনিষেধকালে শুধুমাত্র ওষুধের দোকান সারাদিন খুলে রাখার অনুমতি দেওয়া হয়।