সকলের জন্য নয় মেট্রো পরিষেবা, মহানগরে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকলের জন্য নয় মেট্রো পরিষেবা, মহানগরে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের। রাজ্যের সংক্রমণ একটু কমছে কিছুটা শিথিল করা হয়েছে করোনাবিধি। ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস-আদালত খুলেছে। কিন্তু গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়নি। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হয়েছে শহরে।

আরও পড়ুনঃ সূত্রধার রায়সাহেব! মুকুলের হাত ধরে গঙ্গাপ্রসাদ সহ আরও ৮ বিজেপি নেতা এলেন তৃণমূলে

কিন্তু সেই মেট্রোতে সাধারণ যাত্রীদের ওঠা নিষেধ। সোমবার থেকে আপ ও ডাউন মিলিয়ে দিনে ৪০টি করে মেট্রো চলার কথা।কিন্তু , সেই মেট্রোতে ওঠার চেষ্টা করেন সাধারণ মানুষ। কিন্তু ব্যর্থ হন, কারণ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি তাঁদের নেই। মেট্রো স্টেশন থেকে অনেক ফিরে যেতে হয় বেসরকারি অফিস যাত্রীদের। রাস্তায় বাস নেই। এদিকে অফিস যেতেই হবে। পায়ে হেঁটে যাওয়াও সম্ভব নয়।

সকলের জন্য নয় মেট্রো পরিষেবা, মহানগরে ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রীদের। দুর্মূল্যের বাজারে রোজ অ্য়াপ ক্যাবে করে অফিস যাওয়া মধ্যবিত্তদের পক্ষে একেবারেই সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা। মেট্রো চালু হওয়ায় এইরকম প্রচুর অফিস যাত্রী ভিড় করেছিলেন মেট্রোতে কিন্তু তাদের করতে দেওয়া হয়নি বা দেবার কথাও নয় আর এই নিয়েই ক্ষোভে ফুঁসছে সেই সমস্ত সাধারণ যাত্রীরা। বয়স্ক যাত্রীদের অভিযোগ নিত্য যাওয়াতে তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মেট্রো যখন চালু হয়েছে তখন বয়স্ক নাগরিকদের জন্য কিছু একটা ব্যবস্থা করুক মেট্রো কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত