নজরবন্দি ব্যুরো: ফের লকডাউন! করোনার দ্বিতীয় ঢেউ যখন রাজ্যজুড়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণে তখন হঠাৎ করেই এক সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করল ব্যারাকপুর পৌরসভা। আগামী ২১ জুন থেকে ২৭শে জুন পর্যন্ত চলবে এই লকডাউন।
আরও পড়ুনঃ এবারও আইএসএল হবে গোয়াতে, কবে শুরু টুর্নামেন্ট? জানালো কর্তৃপক্ষ
এই লকডাউন এর কারণ হঠাৎ করেই ব্যারাকপুর পুরো এলাকায় সংক্রমণ বাড়ার লক্ষণ দেখা দিয়েছে আর সেই কারণেই জেলাশাসকের সঙ্গে আলোচনা করে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যারাকপুর পৌরসভা। আগামী তিনদিন এই লকডাউন এর উদ্দেশ্যে প্রচার চালানো হবে শপিং মল দোকানপাট বন্ধ রেখে করোনার এই শৃংখল কে ভাঙার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস।
ফের লকডাউন! ২১এ জুন থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করল ব্যারাকপুর পৌর কর্তৃপক্ষ। পুরসভার মতে বাজারে অত্যাধিক ভিড়ের কারণে এবং কোভিড বিধি বাজার দোকানপাটে সঠিকভাবে না মানার জন্যই এই সংক্রমণ, আর তার জেরেই এই পূর্ণ লকডাউন।



