নজরবন্দি ব্যুরো: এবারও আইএসএল হবে গোয়াতে, গত পরশু সব দলগুলির সঙ্গে আলোচনায় বসে এ কথা জানিয়ে দিল এফ এস ডি এল। গোয়ায় প্রধানত তিনটি স্টেডিয়ামে খেলা হবে এ বছরের আইএসএল। কিন্তু কবে শুরু হতে পারে ভারতের এই ফুটবল লিগ? সূত্রের খবর অনুযায়ী টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হবার পরেই শুরু হবে আইএসএল। সম্ভাব্য তারিখ ১৯ শে নভেম্বর আর ফাইনাল হবে কুড়ি মার্চ।
প্রতিটি দলের হোম গ্রাউন্ড বেছে নেওয়া হবে গতবারের আইএসএলের ফলাফলের ভিত্তিতে। প্রথম , দ্বিতীয় আর তৃতীয় দল খেলবে ফাতোরদার নেহরু স্টেডিয়ামে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দল খেলবে বেম্বোলিমে। আর অষ্টম, নবম, দশম আর একাদশতম দল খেলবে ভাস্কোর তিলক ময়দানে।গতবার যে fফরম্যাটে হয়েছে এবারও সেভাবেই হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতেই খেলা হবে।


আরও পড়ুনঃ সুশান্ত মামলায় জামিন পেলেন না সিদ্ধার্থ, বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত
তিনটে করে ম্যাচ হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু ফেব্রুয়ারি মাসে গোয়াই নির্বাচন নির্বাচনের জন্য সামান্য অসুবিধার মধ্যে পড়তে হতে পারে আইএসএল কর্তৃপক্ষকে সেই অবস্থায় মুম্বাই বা দুই হাতে বিকল্প ভেন্যু ভেবে রেখেছেন আইএসএল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন হল কলকাতাতে নয় কেন? আইএসএল কর্তৃপক্ষ জানিয়েছেন কলকাতাকে ভেনু হিসেবে ভাবা হচ্ছে না, শুধুমাত্র মাঠের অভাবে। কলকাতা কেন্দ্রিক মাঠ রয়েছে মাত্র দুটো। কিশোরভারতী এবং যুবভারতী।
এবারও আইএসএল হবে গোয়াতে, কল্যানী স্টেডিয়াম অনেক দূরেই শুধু নয়। কল্যানীর আশেপাশে কোনও পাঁচতারা হোটেলও নেই , যেখানে বায়ো বাবল তৈরি করা সম্ভব হবে। আবার কলকাতা থেকে অত দূরে গিয়ে এই করোনা পরিস্থিতিতে রোজ প্র্যাকটিস কিংবা ম্যাচ খেলাও সম্ভব নয়। তাই গোয়ার বিকল্প ভেনু হিসেবে কলকাতাকে ভাবতে পারছে না এফএসডিএল।









