সচল হচ্ছে মুম্বাইসহ মহারাষ্ট্র, আজ থেকে শুরু হল আনলক পর্ব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সচল হচ্ছে মুম্বাইসহ মহারাষ্ট্র, আজ থেকে শুরু হল আনলক পর্ব। দ্বিতীয় ওয়েভের মারণ কামড় থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে মহারাষ্ট্র। আজ সোমবার থেকে পাঁচটি স্তরে আনলক প্রক্রিয়া শুরু করলো মহারাষ্ট্র সরকার। আর এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আজ থেকে খুলে গেল মহারাষ্ট্রের সরকারি বাস।

আরও পড়ুনঃ বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৬.৩৭ শতাংশ, আজ করোনা আক্রান্ত ৭ হাজার।

যদিও রেল পরিষেবা সাধারণ মানুষের জন্য এখনো বন্ধ রয়েছে। আজ সকাল থেকে খুলতে শুরু করেছে দোকানপাটও। মহারাষ্ট্রের বিভিন্ন বাসস্ট্যান্ডে কোভিড বিধি মেনেই দূরত্ব বজায় রেখে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন। সরকারের নিয়ম অনুসারে বাসে কেউ দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন না একটি বাসের যত সংখ্যক সিট থাকে তখন সংখ্যক মানুষ এই বাসে উঠতে পারবেন। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বাদে অন্যান্য দোকান সপ্তাহে ৫ দিন বিকেল চারটে পর্যন্ত খোলা রাখা যাবে।

এই আনলক পর্বে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের যে সমস্ত জেলায় ৫ শতাংশের নিচে সংক্রমণ হার এবং হাসপাতালের ৭৫ শতাংশ অক্সিজেন রয়েছে আনলক পর্ব শুরু হবে সেইসব জেলা থেকেই। আর পাঁচ শতাংশের নীচে এই মুহূর্তে মহারাষ্ট্রের রয়েছে ১৮ টি জেলা আর ওই আঠারোটি জেলাতেই এখন থেকে শপিং মল সেলুন রেস্তোরাঁ সিনেমাহল দোকানপাট খোলা যাবে।

সচল হচ্ছে মুম্বাইসহ মহারাষ্ট্র, আজ থেকে শুরু হল আনলক পর্ব। তবে রাজধানী মুম্বাই এর সংক্রমণ হওয়ার ৫ শতাংশের নিচে থাকলেও এখন সেখানে রেস্তোরাঁ সেলুন সিনেমা হল খুলছে না। উল্লেখ্য মহারাষ্ট্রে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার মত যা একসময় ছাড়িয়ে গিয়েছিল ৭লক্ষ্যের কোটা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর