বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৬.৩৭ শতাংশ, আজ করোনা আক্রান্ত ৭ হাজার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৬.৩৭ শতাংশ করোনা আক্রান্ত। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা। গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে রাজ্যের জেলায় জেলায় ব্যাপকভাবে বেড়েছে সুস্থতার হার। ৫ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। কড়া বিধি নিষেধের কারনেই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে সুস্থতার হার বেড়েছে বেশ কয়েক শতাংশ। ধিরে ধিরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।

আরও পড়ুনঃ সংগঠনের দায়িত্ব নিয়েই বিজেপিকে চাপে রেখে কৃষক আন্দোলনকে সমর্থন পূর্ণেন্দুর।

৬ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ৪৩৪ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের। এদিন জলপাইগুড়ি জেলায় কিছুটা বেড়েছে সংক্রমণ, সংক্রামিত হয়েছেন ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। নদীয়াতে আক্রান্ত হয়েছেন ৪৯১ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণায় সংক্রমণ কমেছে অনেকটাই।

২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ২৬ হাজার ১৩২ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৪৫৪ জন। আজ করোনায় মৃত্যুমুক্ত ৫ জেলা। আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কোন করোনা মৃত্যু হয়নি গত ২৪ ঘন্টায়। যদিও রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় ১০৭ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৫৯। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৮৮২ জন।

আজকের ১৫ হাজার ৮৮২ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষ ৭৪ হাজার ৪১৯ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭০ হাজার ৫৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৫৯ হাজার ৬৭৮ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০৯ শতাংশ। বাংলায় সুস্থ হয়ে উঠলেন ৯৬.৩৭ শতাংশ করোনা আক্রান্ত, বলছে আজকের বুলেটিন। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

coronavirus bulletin of west bengal 6th june 2021
coronavirus bulletin of west bengal 6th june 2021

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন