সংগঠনের দায়িত্ব নিয়েই বিজেপিকে চাপে রেখে কৃষক আন্দোলনকে সমর্থন পূর্ণেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংগঠনের দায়িত্ব নিয়েই বিজেপিকে চাপে রেখে কৃষক আন্দোলনকে সমর্থন পূর্ণেন্দুর।রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় এসে ‘এক পদ এক ব্যক্তির’ পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা আগেই শোনা গেছিল। সেই কথামত গতকাল প্রথম সাংগঠনিক বৈঠকে একগুচ্ছ রদবদল করলেন মুখ্যমন্ত্রী। সেই মত কৃষক সংগঠনের দায়িত্ব দেওয়া হল পূর্ণেন্দু বসুকে। এই সংগঠনের দায়িত্বে ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। শনিবারের রদবদলে তাঁকে কৃষক সংগঠনের প্রধানের পদ থেকে সরিয়ে মূল সংগঠনের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। তাই আগে প্রাক্তন সভাপতির থেকে নিজের দায়িত্ব বুঝে নিতে চান পূর্ণেন্দু।

আরও পড়ুনঃ নুসরাতের মা হওয়া নিয়ে এবার মুখ খুললেন তসলিমা, দিলেন কিছু পরামর্শ।

তিনি বলেছেন ”আমার প্রথম কাজ হবে আগে যিনি সভাপতি ছিলেন, তাঁর সঙ্গে কথা বলে গোটা সংগঠনটা বোঝার চেষ্টা করা। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে এই সংগঠনের কাজে লাগানোর কথা ভেবেছেন, সেই ভাবনাকে রূপায়িত করার জন্য আমার পক্ষে যতদূর সম্ভব চেষ্টা করা।” পাশাপাশি নয়া পদে বসেই বিজেপির বিরোধিতা করে কৃষক আন্দোলনকে সমর্থন জানালেন তিনি। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে এক সর্বভারতীয় প্রথম সারির সংবাদমাধ্যমকে তিনি বলেন ”আমরা চাই, গোটা ভারতবর্ষ জুড়েই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আওয়াজ উঠুক। ৬ মাসের উপর হয়ে গেল, কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। সরকার প্রায় নির্বাক। এর বিরুদ্ধে ওঠা সর্বভারতীয় আওয়াজের সঙ্গে আমরা অবশ্যই থাকব।”

তাঁর নেতৃত্বাধীন সংগঠন কি এই কৃষক আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হবে? এমন প্রশ্নের জবাবে পূর্ণেন্দু বলেছেন, ”সর্বভারতীয় কৃষক আন্দোলনে আমরা যুক্ত হব কিনা, তা নির্ভর করবে আমাদের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যোগাযোগ রাখছেন। এবং সাংগঠনিক স্তরে এ বিষয়ে কথা বলেই আমরা পদক্ষেপ করব। আমরা এই আন্দোলনের সমর্থনেই রয়েছি। আমরা চেষ্টা করব, সক্রিয় ভাবে যতদূর আমরা এগোতে পারি।”

সংগঠনের দায়িত্ব নিয়েই বিজেপিকে চাপে রেখে কৃষক আন্দোলনকে সমর্থন পূর্ণেন্দুর। পাশাপাশি নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ তুলে তিনি বলেন ”বাংলার কৃষক আন্দোলনের দীর্ঘকালীন ঐতিহ্য আছে। সেই সংগ্রামী ঐতিহ্যটাকে তুলে ধরা, সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনের যে ইতিহাস রয়েছে, তাকে কৃষক আন্দোলনে যুক্ত করা আমাদের লক্ষ্য হবে। কৃষকদের যুক্তিসঙ্গত দাবি-দাওয়াকে সামনে নিয়ে এসে কৃষকদের পাশে আমরা দাঁড়াতে চাই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন