নজরবন্দি ব্যুরো: নুসরাতের মা হওয়া নিয়ে এবার মুখ খুললেন তসলিমা, দিলেন কিছু পরামর্শ। সন্তানসম্ভবা নুসরাত জাহান। এই খবর এই সোশ্যাল মিডিয়া তোলপাড় এমনকি বঙ্গ রাজনীতি এবং বঙ্গ বিনোদন জগতের এর প্রভাব পড়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে এই সন্তানের বাবা কে নিয়ে। অপরদিকে নুসরাতের স্বামী নিখিল জৈন এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন নুসরাতের এই সন্তানের বাবা তিনি নন। এই প্রসঙ্গে বলে রাখা ভাল নিখিল এবং নুসরাতের সম্পর্ক এই মুহূর্তে ভালো নয় তারা একসঙ্গে থাকে না তবে ইন্ডাস্ট্রির নতুন হিরো যশ দাশগুপ্তের সঙ্গে যে সম্পর্ক রয়েছে নুসরাতের তা এখন মোটেই সিক্রেট নয়।
আরও পড়ুনঃ দুই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে এবার রাজ্যবাসীকে মতামত দিতে আবেদন মুখ্যমন্ত্রীর।
আর এই খবর এই এবার মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি নুসরাতের মা হওয়ার খবর নিয়ে তার ফেসবুক টাইমলাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো । “নুসরতের খবর বেশ চোখে পড়ছে। তিনি প্রেগনেন্ট। তাঁর স্বামী নিখিল এ ব্যাপারে কিছু জানেন না। দুজন আলাদা থাকছেন ছ’মাস হলো। তবে যশ নামে এক অভিনেতার সঙ্গে অভিনেত্রী নুসরত প্রেম করছেন। সন্তানের পিতা, মানুষ অনুমান করছে, যশ; নিখিল নয়। খবরটি খবর না গুজব জানিনা। তবে এই যদি পরিস্থিতি হয়, তবে নিখিল আর নুসরতের ডিভোর্স হয়ে যাওয়াই কি ভালো নয়? অচল কোনও সম্পর্ক বাদুড়ের মতো ঝুলিয়ে রাখার কোনও মানে হয় না। এতে দু’পক্ষেরই অস্বস্তি। যখন নুসরত আর নিখিল বিয়ে করলেন, বেশ আনন্দ পেয়েছিলাম।
ঠিক যেমন আনন্দ পেয়েছিলাম সৃজিত আর মিথিলা যখন বিয়ে করেছিলেন। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি বলে দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হলে খুব স্বাভাবিক কারণেই পুলকিত হই। জাত ধর্ম ইত্যাদি দূর করতে হলে ভিন্ন জাত আর ভিন্ন ধর্মের মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে। এতেই হিংসে আর হানাহানিকে হটানো যাবে। কিন্তু এত চোখ জুড়োনো জুটি যে বেশিদিন সুখে থাকবে না কে জানতো! সেদিন ব্রাত্যর একটি ছবিতে নুসরতকে দেখলাম। ওটিই নুসরতের প্রথম কোনও ছবি আমার দেখা। মেয়েটি অনেকটা অ্যানজেলিনা জোলির মতো দেখতে, অভিনয়ও করে বেশ চমৎকার। নিশ্চয়ই মেয়েটি স্বনির্ভর। আসলে স্বনির্ভর এবং সচেতন হলে, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান যথেষ্ট থাকলে নিজের সন্তানের অভিভাবক নিজেই হওয়া যায়। নিজের সন্তানকে নিজের পরিচয়েই বড় করা যায়।
নুসরাতের মা হওয়া নিয়ে এবার মুখ খুললেন তসলিমা, দিলেন কিছু পরামর্শ। পুরুষের মুখাপেক্ষী হতে হয় না। আসলে নিখিল এবং যশের মধ্যে কী এমন আর পার্থক্য! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই। এক জনকে ত্যাগ করে আরেক জনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন তা তো নয়। দ্বিতীয় বিষময় জীবন থেকে বাঁচতে তাহলে কি আবার আরেকটি বিয়ে করতে হবে? তাহলে এ রেসের শেষ হবে না, কাংক্ষিত পুরুষের দেখাও মিলবে না। স্বাধীনচেতা নারীর কাংক্ষিত পুরুষ কল্পনায় থাকে, বাস্তবে নয়।”



