৭টার পর বন্ধ লোকাল ট্রেন, এর অর্থটা কী? বিভ্রান্তি কাটাতে রেলের ব্যাখ্যা। যাত্রীদের অধিকাংশের বক্তব্য রেলের তরফে স্পষ্ট করে বিষয়টি বলে দেওয়া হয়নি। তা ঘিরেই পাকাচ্ছে জট। সন্ধে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন, এর অর্থটা কী? স্টেশনগুলির ক্ষেত্রে কী হবে নিয়ম? তা নিয়ে স্পষ্ট নয় নির্দেশিকায়। রেলের তরফে স্পষ্ট করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি।
শুধুমাত্র বিমানে নয় কাজের সুযোগ রেলেও, সেবিকা নিয়োগ আইআরসিটিসির। ট্রেনেও অতীতে রেলসেবিকা দেখা গিয়েছে। তবে সবটাই ছিল বাছাই ট্রেনে পরীক্ষামূলক ভাবে। এ বার পাকাপাকি ভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা পাওয়া যাবে। তবে এমন ট্রেনই বাছা হচ্ছে যেগুলি শুধু দিনের বেলা চলে।
শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, সার্বিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে রেল। করোনার দ্বিতীয় ঢেউয়ের চেন ভাঙার জন্যই রাজ্য জুড়ে কড়া বিধি নিষেধ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী।
এখন রেল চালালে দুনিয়ার লোকে কোভিড ছড়াবে। নবান্ন থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের চেন ভাঙার জন্যই রাজ্য জুড়ে কড়া বিধি নিষেধ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী।
৭৫০ জন চালক করোনা আক্রান্ত, শিয়ালদা ডিভিশনে বাতিল করা হল ১০৮টি লোকাল ট্রেন! করোনার ছোবলের প্রভাব পড়ল বাংলার রেল পরিষেবায়। যত দিন গড়াচ্ছে, হাওড়া ও শিয়ালদা শাখায় রেলকর্মীদের মধ্যে সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে।
বন্ধ হতে পারে লোকাল ট্রেন পরিষেবা, এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় সাড়ে আট হাজার ছুঁই ছুঁই। নজিরবিহীন সংক্রমণের গতিকে কিভাবে পরাস্ত্র করা যায় সেটাই ব্যাপক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের কাছে।
মারণ ভাইরাস করোনার কবলে দেশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে দিল্লী, রাজস্থানের মত একাধিক রাজ্য হেঁটেছে পূর্ণ লকডাউনের পথে। পিছিয়ে নেই বঙ্গও।