বন্ধ হতে পারে লোকাল ট্রেন পরিষেবা, শুধু শিয়ালদা-হাওড়ায় সংক্রমিত ৬২৪ জন রেলকর্মী!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্ধ হতে পারে লোকাল ট্রেন পরিষেবা,  এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় সাড়ে আট হাজার ছুঁই ছুঁই। নজিরবিহীন সংক্রমণের গতিকে কিভাবে পরাস্ত্র করা যায় সেটাই ব্যাপক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের কাছে। এদিকে নজিরবিহীন অবস্থা রেলওয়েতে। পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া শাখা মিলে মোট ৬২৪ জন রেলকর্মী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।

আরও পড়ুনঃ ভোট মিটলেই দেশ জুড়ে লকডাউন? প্রচারসভায় অভিষেকের দাবি নিয়ে জল্পনা তুঙ্গে।

এই বিপুল আক্রান্তের মধ্যে শুধুমাত্র শিয়ালদাতেই ১০০ জন ড্রাইভার ও গার্ড সংক্রমিত হয়েছেন। পাশেই, হাওড়া ডিভিশনে ৬০ জন ড্রাইভার ও গার্ড করোনা সংক্রমিত হয়েছেন। এই সংক্রমণের জেরে শিয়ালদা ডিভিশনের মোট ২৮টি লোকাল ট্রেন বাতিল করে হয়েছে।

অন্যদিকে সমস্যা আরও বাড়ছে একের পর এক লোকাল বাতিল হওয়ার কারণে। ট্রেন যত বাতিল হচ্ছে ততই বাড়ছে ভিড়। যার জেরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। রেল সূত্রে খবর এভাবে কতদিন লোকাল ট্রেন চালানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে। বন্ধ হতে পারে লোকাল ট্রেন পরিষেবা, দেশে সার্বিক লকডাউন না হলেও কোপ পড়তে পারে লোকাল ট্রেনে তাঁর ইঙ্গিত মিলেছে এদিন।

পাশাপাশি অ্যাক্টিভ আক্রান্তের পরিমান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় নাভিশ্বাস উঠছে সরকারি হাসপাতালগুলোর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে সাড়ে ৪ হাজারের বেশি কোভিড বেড বৃদ্ধি করা হচ্ছে।  রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই।

রাজ্য সরকারের গতকালের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১১ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০১ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৫২২ এবং ৫২৭। গত ২৪ ঘন্টায় মালদা এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৩৫ এবং ৫২০ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর