শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, সার্বিক ভাবে প্রস্তুত পূর্ব রেল।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, সার্বিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে রেল। করোনার দ্বিতীয় ঢেউয়ের চেন ভাঙার জন্যই রাজ্য জুড়ে কড়া বিধি নিষেধ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। কড়াকড়ির এক মাস পরে ব্যাবসা এবং একাধিক কারণের দিকে দিকপাত করে একাধিক বিষয়ে নিয়ম মেনে ছাড় দিয়েছে রাজ্য, একে একে খুলছে অফিস-দোকান পাট। শুধু গড়ায়নি লোকাল ট্রেনের চাকা।

আরও পড়ুনঃ ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, ২৩ তারিখে হাতে পাবেন মার্কশিট।

মে মাসে রাজ্যে করোনা বিধিনিষেধ চালুর পর থেকেই বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। যার ফলে শহরতলি থেকে কর্মস্থলে পৌঁছতে পারছেন না বহু মানুষ। লোকাল ট্রেন পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে উদ্গ্রীব তাঁরা। এরই মধ্যে রেলের তরফে লোকাল ট্রেন চলাচল শুরুর আবেদন জানানো হয়েছে স্টাফ স্পেশালে ভিড় এড়াতে। কিন্তু নিজের ঘোষণায় অবিচল মুখ্যমন্ত্রী। কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এখন রেল চালালে দুনিয়ার লোকে কোভিড ছড়াবে!’

শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, সার্বিক ভাবে প্রস্তুত পূর্ব রেল।
শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, সার্বিক ভাবে প্রস্তুত পূর্ব রেল।

কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর কেটে গেছে প্রায় ১৫ দিন। কমেছে কোভিড, আশা করা যাচ্ছে আগামী ১৫ তারিখের পর থেকেই রাজ্যের লোকাল ট্রেন চালুর অনুমতি দেবে রাজ্য সরকার। অন্তত তেমনটাই মনে করছে রেল পক্ষ। বেশ কয়েকবার রাজ্যের একাধিক জায়গায় লোকাল ট্রেন চালানোর দাবিতে সরব হয়েছেন মানুষ। একাধিক জায়গায় স্টেশন চত্ত্বর অবরোধ করেছেন স্থানীয়রা।

শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন

রেলের চাকা কবে থেকে গড়াবে সে বিষয়ে জানতে চাওয়া হলে রেল পক্ষ জানিয়েছে শুক্রবার থেকেই চলতে পারে লোকাল ট্রেন, এই আশা প্রকাশ করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক গীতা সরকার। তিনি জানিয়েছেন, আমরা প্রস্তুত। শুধু অপেক্ষা করছি রাজ্য সরকারের অনুমতির। ইতিমধ্যে দূরের জনসংযোগের কথা মাথায় রেখে একে একে চালু হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। লোকাল ট্রেন চালুর বিষয়ে এখনো সরকার থেকে অনুমতি না পেলেও সূত্রের খবর রেল পক্ষ আশা করছে আগামী ১৫ তারিখের পর থেকেই রাজ্যে চলতে শুরু করবে লোকাল ট্রেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর