২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, ২৩ তারিখে হাতে পাবেন মার্কশিট।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলা ফল জানা যাবে শিক্ষা সংসদের নির্দিষ্ট ওয়েব সাইট এবং এসএমএসের মাধ্যমেও। বিকেল ৩ টে নাগাত ফল ঘোষণা হওয়ার পর বিকেল চারটে থেকে ওয়েবসাইট, এসএমএস, অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ২৩ জুলাই সকাল এগারোটা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ মুকুলের চেয়ারম্যান হওয়া ‘অষ্টম আশ্চর্য’, রাজ্যপাল পেরিয়ে রাষ্ট্রপতির কাছেও যাবেন শুভেন্দু

যে ওয়েবসাইট গুলিতে ছাত্র ছাত্রীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন সেগুলি হল, wbresults.nic.in, www.exametc.com, www.westbengal.shiksha, www.indiaresults.com। এছাড়াও SMS এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে। ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে তা পাঠাতে হবে নির্দিষ্ট নাম্বারে। নাম্বারগুলি হল, ৫৬০৭০, ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩।

২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, বিকেল চারটে থেকে ওয়েবসাইট, এসএমএস, অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

শিক্ষা সংসদ সূত্রে খবর, যদি কোনও কারণে প্রাপ্ত নাম্বার নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তোষ থাকে, তাহলে পরবর্তী সময়ে তাদের পরীক্ষা নেওয়া হবে। ২৩ জুলাই সকাল এগারোটা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে।

২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, ২৩ তারিখে হাতে পাবেন মার্কশিট।
২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, ২৩ তারিখে হাতে পাবেন মার্কশিট।

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের জেরে বাতিল হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমক পরীক্ষা। করোনাকালে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন উপায় নিয়ে চিন্তাভাবনা করা হলেও শেষ পর্যন্ত বাতিল করেই দিতে হয় পরীক্ষা। কমিটির তিন সদস্য পরীক্ষা ইস্যু নিয়ে একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু তাতেও সুরাহা না মেলায় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের মতামত জানতে চেয়ে মেল আইডি দেন। পরে মতামতের ভিত্তিতে পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর