কাশ্মীরি পণ্ডিতরা এদিন মিছিল থেকে বলেন, এখানে আমরা সুরক্ষিত নই। আমাদের নিরাপত্তা প্রয়োজন। আমরা যেখানে নিরাপদ আমাদের সেখানে নিয়ে যাওয়া হোক। আমরা যে কোনও জায়গায় যেতে রাজি। আমাদের জন্য কিছু করা হয়নি।
'কাশ্মীর কাশ্মীরিদেরই', বিতর্কিত বক্তব্যে KFC, দেশজুড়ে বয়কটের ডাক। বন্ধ হতে চলেছে কেএফসি (KFC)। অস্বস্তির মুখে সংস্থাটি। সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম ফুড চেন সংস্থাকে বয়কটের ডাক দিলেন নেটিজেনরা। শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নিয়েছে ওই সংস্থা। কিন্তু কেন এই বিতর্ক? আসলে পাকিস্তানের (Pakistan) কেএফসি (KFC) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি টুইট করে কাশ্মীর (Kashmir) ইস্যু নিয়ে খোঁচা দিতে দেখা যায়। ওই পোস্ট ঘিরে বিতর্কের ঝড় ওঠে।
ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীর আছে কাশ্মীরেই। এবার সেনার হাতে মৃত্যু হল এক স্থানীয় বাসিন্দার। আত্মরক্ষার্থেই নাকি জঙ্গী ভেবে গুলি সাধারণ মানুষ কে লক্ষ্য করে গুলি চালিয়েছে সিআরপিএফ!
ফের উত্তপ্ত উপত্যকা, ড্রোন হামলার পর সস্ত্রীক স্পেশ্যাল পুলিশকে হত্যা জঙ্গিদের। গতকাল প্রথমবার জম্মু বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা ঘটায় জঙ্গিরা। যার জেরে আহত হন ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু জওয়ান। এই ঘটনার মাঝেই এবার বাড়িতে ঢুকে গুলি করে সস্ত্রীক পুলিশ অফিসারকে খুন করল জঙ্গিরা।