নজরবন্দি ব্যুরোঃ ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীর আছে কাশ্মীরেই। এবার সেনার হাতে মৃত্যু হল এক স্থানীয় বাসিন্দার। আত্মরক্ষার্থেই নাকি জঙ্গী ভেবে গুলি সাধারণ মানুষ কে লক্ষ্য করে গুলি চালিয়েছে সিআরপিএফ! অন্তত এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের আইজি বিজয় কুমার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু তে। কারন সেনার গুলিতে যার মৃত্যু হয়েছে তাঁর বাড়ি জম্মুতে।
আরও পড়ুনঃ এগিয়ে আসছে পুজোর দিন, নিম্নমুখী হচ্ছে করোনা সংক্রমণ


জম্মু ও কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নাকা চেকিং চলছিল। আর সেই দিকেই ছুটে আসছিল একটি গাড়ি। তাঁকে থামতে বলা হয়। কিন্তু গাড়িটি থামেনি। তাই আত্মরক্ষার্থে গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সিআরপিএফ। পরে দেখা যায় গুলির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। জানা যায় তিনি জম্মুর বাসিন্দা। বাড়ি ফিরছিলেন। চালক পালিয়ে গেছে।

উল্লেখ্য, কদিন ধরেই এরিয়া ডোমিনেশন বেড়েছে কাশ্মীরে। নাশকতা হতে পারে এই সন্দেহে জম্মু ও কাশ্মীরের প্রতিটি প্রান্তে সতর্কতা জারি রয়েছে। চলছে ধরপাকড়। গত ৬ দিনে ৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন জঙ্গী হামলায়। তাই জঙ্গী দমন চলছে পুরোদমে। গত সপ্তাহে শ্রীনগরের বান্দিপোতায় ৩ সাধারণ মানুষ কে হত্যা করে সন্ত্রাসবাদীরা। তারপর শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষক কে হত্যা করা হয়।


ভূস্বর্গ ভয়ঙ্কর

এদিকে জঙ্গী ধরতে গিয়ে সাধারণ মানুষ কে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পিডিপি প্রধান মেহেবুবা মুফতি। তিনি বলেছেন, “ক্ষমতার অপব্যাবহার করা হচ্ছে জম্মু-কাশ্মীরে, যা অস্থিরতা তৈরী করছে”। অন্যদিকে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরাও।







