এগিয়ে আসছে পুজোর দিন, নিম্নমুখী হচ্ছে করোনা সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশের দৈনিক করোনা সংক্রমণ ছিল প্রায় ২৩ হাজারের কাছাকাছি। তবে আজ তা কমে দাঁড়ালো ২১ হাজার ২৫৭ জনে। যারফলে কিছুটা হলেও স্বস্তি ফিরল উৎসব প্রেমী বাঙালির। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ২১ হাজার ২২৫জন। তবে উৎসবের দিন গুলিতে বিধিনিষেধ সিথিল থাকায় কিছুটা হলেও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের।

 আরও পড়ুনঃদুর্গাপুজোয় টানা ১৬ দিনের ছুটি, খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে।

এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে পরিসংখ্যানের অনুযায়ী জানা গিয়েছে , সেইমত গোটা দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ২২১ এসে দাঁড়িয়েছে।  যা আগের ২০৫ দিনের মধ্যে সর্বনিম্নতম হিসেবে গন্য।

যারফলে আসন্ন উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাচ্ছে দেশের স্বাস্থ্যমহল। তবে এসবের মাঝে যাতে কোন রকম ভাবেই টিকাকরনের কোন ঘারতি না দেখা দেয় সেদিকেও বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে। কারণ করোনার সাথে মোকাবিলার জন্য টিকাকরন কেই একমাত্র হাতিয়ার হিসেবে উল্লেখ করেছিলেন চিকিৎসকরা।

এগিয়ে আসছে পুজোর দিন, নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ 

Pujo day is coming, corona infection is going downhill

এখনও পর্যন্ত গোটা দেশে প্রায়  ৯৩ কোটি মানুষ কে কোভিড টিকাকরনের আওতায় আনা গিয়েছে। তবে আসন্ন বিজয়া দশমীর মধ্যে সেই সংখ্যাটি কে ১০০ কোটি তে নিয়ে আসার লক্ষেই এগোতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে পুজোর দিনগুলিতে নাইট কার্ফু না থাকায় তা আদৌ কতটা সম্ভব হয় এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন