দুর্গাপুজোয় টানা ১৬ দিনের ছুটি, খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই ছিল মহালয়া। আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষের সূচনা। আকাশে বাতাশে পুজো পুজো গন্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন দুর্গাপুজোর উদ্বোধন। সব মিলিয়ে শুরু হয়ে গিয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব। আর সেই উৎসবের আবহেই সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে। দুর্গাপুজোয় টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন তাঁরা।

আরও পড়ুনঃ জামিন পেলনা আরিয়ান, আরও ১৪ দিনের জেল হেফাজত শাহরুখ পুত্রের। 

হিসেব করতে পারছেন না? দেখুন কিভাবে পাচ্ছেন ১৬ দিনের ছুটি। শুক্রবার অর্থাৎ ৮ই অক্টোবর থেকেই অফিস ছুটি হয়ে যাচ্ছে। খুলবে লক্ষ্মী পুজোর পর। নির্দিষ্ট ছুটি শুরু হচ্ছে সোমবার ১১ অক্টোবর থেকে এবং শেষ হচ্ছে ২২ অক্টোবর। কিন্তু মাঝের শনি এবং রবিবার মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

এদিকে দুর্গাপুজো কমিটি গুলোর জন্যে গতবারের মতই ‘স্বল্প দানে’র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ‘সাধ্যমত’ ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতিটি পুজো মণ্ডপ কে। রাজ্যের প্রায় ৩৭ হাজার পুজো কমিটি এই টাকা পাবে। তবে গত বছর এই দান নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। রায়দানে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় কোথায় কিভাবে ওই টাকা খরচ হল তা হলনামার আকারে জমা দিতে হবে রাজ্য সরকার কে। এবারও বহাল আছে একই নির্দেশ।

দুর্গাপুজোয় টানা ১৬ দিনের ছুটি, খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে।

d 2

ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও পুজো কমিটিগুলোকে ইতিমধ্যেই বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে পুজোর (Durga Puja 2021) সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নির্দেশিকায়।পুজো সংগঠকদের নির্দেশিকায় বলা হয়েছে, যথাসম্ভব খোলামেলা মণ্ডপ করতে হবে। যাতে বাইরে থেকে ঠাকুর দেখা যায়।প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে যথাসম্ভব দীর্ঘ করতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না।পুষ্পাঞ্জলি ও সন্ধিপুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত