নজরবন্দি ব্যুরোঃ জামিন পেলনা আরিয়ান খান। মাদক মামলায় আরও ১৪ দিনের জেল হেফাজত হল তাঁর। যদিও কাস্টিডির দ্বিতীয় পর্যায়ের প্রথম রাতেই আরিয়ান সার্বিক সহযোগীতা করেছিল এনসিবি আধিকারিকদের। দিয়েছিল ৪ পাতাল লিখিত জবানবন্দী। কিন্তু তা সত্বেও জামিন হলনা তাঁর। এদিন তাঁর জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামীকাল দুপুর সাড়ে ১২ টা নাগাত তাঁর জামিনের আবেদনের শুনানি হবে আদালতে।
আরও পড়ুনঃ আরিয়ান প্রসঙ্গে হৃতিককে একহাত নিলেন কঙ্গনা


আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে এদিন আইরিয়ান খানের বেলের জন্যে আবেদন করেন। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আদালত। রবিবার রাতে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করার পর জানানো হয়েছিল, কেবলমাত্র এক দিনের জন্য তাঁকে এনসিবি-র হেফাজতে রাখা হবে। কিন্তু পরেই দিন কোর্টের কাছে আরও হেফাজত দাবি করে তাঁরা। কোর্ট সেই দাবি মেনে আরও ৩ দিনের কাস্টিডি দেয় আরিয়ান কে। আর এবার ১৪ দিনের জেল হেফাজত।
কেন জামিন পেলনা আরিয়ান? আজ শুনানির শুরুতেই আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির আইনজীবী অনিল সিংহ বলেন, মাদককাণ্ডে ধৃত আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে জেরা করে অর্চিত কুমার নামে আরেক অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন এই তিনজনকে মুখোমুখি জেরা করার প্রয়োজন রয়েছে। তাই আরিয়ান কে এখনই জামিন দেওয়া ঠিক হবেনা। আইনজীবীর সেই দাবিকে মান্যতা দেন বিচারক।
বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে অরিয়ানে মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে! এনসিবি সূত্রে খবর, ৪ পাতার লিখিত বয়ান দিয়েছে আরিয়ান। পাশাপাশি সুপারস্টারের পুত্র এই হিসেবে কোন আলাদা সুবিধা দাবি করেনি সে। তদন্তকারীরা তাঁর বয়ান থেকে অনেক তথ্য পেয়েছে। যদিও কি সেই তথ্য তা প্রকাশ্যে আনা হয়নি।


জামিন পেলনা আরিয়ান, আরও ১৪ দিনের জেল হেফাজত শাহরুখ পুত্রের।

উল্লেখ্য, মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি। জানা গিয়েছে, নিজের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। আরিয়ান এবং তাঁর বন্ধুদের কাছ থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২ টি পিল(MDMA) এবং ৫ গ্রাম এমডি আটক করেছে এনসিবি তদন্তকারী দল।







