নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহের শেষের দিকে একটি পার্টি থেকে মাদক যোগ কে কেন্দ্র করে বেশ কয়েকজন কে আটক করেন এনসিবির আধিকারিকরা। যাদের মধ্যে দিল্লির কয়েকজনের পাশাপাশি রয়েছেন কিং খানের পুত্র আরিয়ান খান। প্রথমদিকে মাদক কাণ্ডে এক স্টার কিডের আটক থাকার খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে জানা যায় এই কিডের পরিচয়। এরপর থেকে যত সময় এগিয়েছে সলমন থেকে শুরু করে হৃতিককের মত একাধিক অভিনেতা ও অভিনেত্রীরা এসেছেন তার পাশে।
আরও পড়ুনঃপ্রতিমা বিসর্জনের দিন ঘোষণা করল কলকাতা পুলিশ


কিছু সময় আগেই শাহরুখ পুত্র আরিয়ান কে উল্লেখ করে নিজের ইন্সটাগ্রাম থেকে একটি বিশেষ বার্তা লেখেন জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। তিনি বলেন, “জীবনটা বড় অদ্ভুত, অনিশ্চিত। আর তাই তো এত সুন্দর। জীবন তোমার দিকে বার বার চ্য়ালেঞ্জ ছুঁড়বে। কিন্তু ভগবান তাঁকেই এই চ্যালেঞ্জ দেয়, যাঁর এটা গ্রহণ করার ক্ষমতা রয়েছে। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এই কারণেই। কারণ তিনি জানেন, এত কোলাহলের মাঝেও তুমি হারবে না।”
সেই প্রসঙ্গেই এবার এই খ্যাতনামা অভিনেতা কে চাঁচাছোলা ভাষায় আক্রমন শানান কঙ্গনা রানাউত। নিজের স্টোরি তে হৃতিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “ এবার আরিয়ান খানকে বাঁচাতে মাফিয়া পাপ্পুর আগমন ঘটেছে , সেইসঙ্গে তিনি আরও লেখেন আমরা সবাই ভুল করি কিন্তু সেগুলিকে গ্লোরিফাই করি না। তবে আমার মনে হয় এই ঘটনা আরিয়ানের কাছে শিক্ষামূলক হবে এবং ভুল কাজের পরিণাম কী হতে পারে তা ভালো করে বোঝাবে।”
আরিয়ান প্রসঙ্গে হৃতিককে একহাত নিলেন কঙ্গনা, কি বললেন তিনি ?



ব্যক্তিগত সম্পর্ক যেমন ই হোক না কেন, কিন্তু এই জনপ্রিয় অভিনেতা কে নেটিজেনদের সামনে “মাফিয়া পাপ্পু ” বলে সম্বোধন করায় চরম অখুশি হৃতিক অনুরাগীরা।








