নজরবন্দি ব্যুরোঃ গত বছরের মতো করোনা আবহেই এবারও হবে দুর্গাপুজো। হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার পুজো কমিটি গুলিকে গাইডলাইন বা নির্দেশিকা দিয়ে দিয়েছে। সেই গাইডলাইন মেনে প্রত্যেক পুজো ক্লাব গুলিকে এবার দুর্গা পুজো করতে হবে। আর এর মধ্যেই এবার বিসর্জনের দিন ঘোষণা করে দিল কলকাতা পুলিশ।
আরও পড়ুনঃ পুজোর ৪ দিন বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যাও, জেনেনিন সময় সূচি


কলকাতায় সব মিলিয়ে মোট ২৭০১টি দুর্গাপুজো হয়। প্রতিটি পুজো কমিটিকেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হল প্রতিমা বিসর্জনের জন্য বরাদ্দ করা হয়েছে মোট চারদিন। আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমী।

ওই দিন থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে বিসর্জন। আজ বৃহস্পতিবার কলকাতা পুলিশের সমস্ত পদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ওই বৈঠকে পুজোর ভিড় নিয়ন্ত্রন এবং হাইকোর্টের নির্দেশ মেনে কিভাবে পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশ নিয়ন্ত্রন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে।



প্রতিমা বিসর্জনের দিন ঘোষণা করল কলকাতা পুলিশ
কলকাতা পুলিশের আধিকারিকদের অনুমান, এ বছর পুজোর দিনগুলিতে ভিড় অনেকটাই বেশি হবে। তাই রাস্তায় গাড়ির সংখ্যাও বেশি থাকবে। ফলে ট্রাফিক ম্যানেজমেন্টের উপর জোর দিতে বলা হয়েছে।








