নজরবন্দি ব্যুরোঃ পুজোর দিনগুলোতে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) সংখ্যাও। অর্থাত্ সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত বাড়তি মেট্রো পরিষেবা মিলবে পুজোর চারটি দিন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানাল মেট্রো কর্তৃপক্ষ। জেনে নিন, উত্সরবের দিনে কতক্ষণ পাবেন ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো।
আরও পড়ুনঃ পুজোর অঞ্জলি নিয়ে নয়া নির্দেশিকা জারি হাই কোর্টের


সাধারণ দিনে সল্টলেক সেক্টর ফাইভ (Sector Five) থেকে ফুলবাগান (Fulbagan) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো আপ-ডাউন মিলিয়ে চলে ৪৮টি। পুজোর তিনদিন তা বাড়িয়ে দেওয়া হচ্ছে। মেট্রোরেল কতৃপক্ষের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী এবং ১৪ অক্টোবর নবমীর দিন সল্টলেক থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে ৬০টি করে (আপ ৩০টি এবং ডাউন ৩০টি)।

সকাল ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আর দশমীর দিন মেট্রোর সময়সূচিতে একটু বদল আছে। ওইদিন দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে।এই চারদিন ৩০ মিনিটের বদলে ২০ মিনিটে চলবে মেট্রো।



পুজোর ৪ দিন বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যাও
তবে কোনও টোকেন দেওয়া হবে না কাউন্টার থেকে। এখনও স্মার্ট কার্ড নিয়েই যাতায়াত করতে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে। কোভিড বিধি মেনে মেট্রোয় চলাচল করতে হবে যাত্রীদের। মাস্ক ছাড়া মেট্রোয় নো-এন্ট্রি।







