নজরবন্দি ব্যুরোঃ মহালয়ার পর থেকেই নতুন রূপ নিয়েছে শহর কলকাতা, পুজোর কেনাকাটার পাশাপাশি মণ্ডপ উদবোধন কে কেন্দ্র করে আনন্দে মশগুল শহরবাসী। যদিও করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এইবছরও মণ্ডপে দর্শক প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে ভ্রমনপিপাসু মানুষদের কথা মাথায় রেখে পুজোর দিনগুলিতে শিথিল করা হয়েছে বিধিনিষেধ, এবং তুলে নেওয়া হয়ে নাইট কার্ফু।
আরও পড়ুনঃ বিধায়ক পদে শপথ নিলেন মমতা, প্রথা ভেঙে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল
তবে পুজোর আনন্দে পুরোপুরি মেতে ওঠার আগেই ফের নির্দেশিকা জারি করল কলকাতা হাই কোর্ট । যেখানে বলা হয়েছে অঞ্জলি, সিঁদুরখেলা যেহেতু দুর্গাপুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ তাই কোনোরকম ভাবেই এটি এড়ানো উচিত নয়। তবে এক্ষেত্রে কিছুটা সতর্কতা বজায় রাখা বাধ্যতামূলক। সেজন্য কোভিড টিকার জোড়া ডোজ থাকা কে বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে পুজো কমিটি গুলিকে বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় পুজো বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে।
জানা গিয়েছে জনগনের সুরুক্ষা ও শারীরিক সমস্যা থেকে দূরে রাখার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পুজো কে কেন্দ্র করে বাড়তি লোকাল কিংবা স্টাফ স্পেশাল ট্রেন চালানোর কোন ঘোষণা করা হয়নি।
পুজোর অঞ্জলি নিয়ে নয়া বিশেষ নির্দেশিকা জারি কলকাতা আদালতের

কিন্তু মেট্রো রেলের তরফ থেকে আগে ভাগেই রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আসছে পুজোয় দর্শনার্থীদের কথা মাথায় রেখে প্রায় সাড়ে ৬ লক্ষ স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে মেট্রো আধিকারিকরা। তবে বেশি রাত পর্যন্ত লোকাল ট্রেনের ব্যবস্থা না থাকায় হতাশ হয়েছেন অনেকে।




