Shah Rukh Khan: শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, নতুন লুকে ধরা দিলেন কিং খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের ‘পাঠান’ নতুন রেকর্ড তৈরি করেছে। বক্স অফিসে পেয়েছে ব্যাপক সাফল্য। নিজের আগামী ছবিগুলি নিয়ে এখন বেজায় তিনি। ছবির শুটিং চলছে। তারই একটি দৃশ্য ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবির এই দৃশ্য যার শুটিং চলছিল কাশ্মীরে।

আরও পড়ুন: Twitter: মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, তলিকায় সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুর

শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, উচ্ছ্বসিত নেটপাড়া

জানা গিয়েছে, কাশ্মীরের ডাল লেক থেকে শুরু করে গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁওয়ে চলছে ‘ডাঙ্কি’ ছবির শুটিং। আগামী কয়েকদিন এখানেই শুট করবেন শাহরুখ। ‘পাঠান’ ছবির হাত ধরে দীর্ঘ সময় পর শ্রীনগরের মাল্টিপ্লক্সে ভিড় জমেছিল। সেই কাশ্মীরে এবার স্বয়ং পৌঁছে গিয়েছেন শাহরুখ।

শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, উচ্ছ্বসিত নেটপাড়া
শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, উচ্ছ্বসিত নেটপাড়া

 

জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডাঙ্কি’। গত বছর এপ্রিল মাসে রাজকুমার হিরানি এবং শাহরুখ খান এই ছবির ঘোষণা করেছিলেন। অভিনেতার বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। চলতি বছরেই ছবি মুক্তির কথা। তবে খবর পাওয়া যাচ্ছে কিছু কারণবশত মুক্তি আগামী বছর অর্থাৎ ২০২৪ পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, উচ্ছ্বসিত নেটপাড়া

শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, উচ্ছ্বসিত নেটপাড়া
শাহরুখের আসন্ন সিনেমার ছবি ফাঁস, উচ্ছ্বসিত নেটপাড়া

শাহরুখ খানের কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। এরপর চার বছরের বিরতি কাটিয়ে ২০২৩ সালে মুক্তি পায় ‘পাঠান‘। শাহরুখের সঙ্গেই এই ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া সহ প্রমুখ। সাফল্যের প্রায় সমস্ত রেকর্ড ছুঁয়ে ফেলে এই ছবি। শাহরুখ ভক্তরা এই সময়ে তাঁর আগামী ছবিগুলির মুক্তির অপেক্ষায়।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন