Twitter: মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, তলিকায় সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টুইটারে অ্যাকাউন্টে ব্লু টিক এই মুহূর্তে আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই তারকাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেই ব্লু টিক সরে গিয়েছিল। টুইটারের তরফে জানানো হয় মাসিক ফি না দিলে ব্লু টিক পাওয়া যাবে না। যদিও এরপরই একাধিক তারকাদের নামের পাশের নীলকমল দেখা যায়। কিন্তু এসবের মাঝে মৃত তারকাদের অ্যাকাউন্টেও ব্লু টিক ফিরেছে। এনিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন: Saltlake Fire: সল্টলেকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! নেপথ্যে কোন কারণ? নমুনা সংগ্রহে ফরেনসিক টিম

মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, যাচাই করছে কে?
মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, যাচাই করছে কে?

গত ২০ এপ্রিলের পর থেকে অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে যায়। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান সহ সকলের অ্যাকাউন্ট কার্যত আর পাঁচটা সাধারণ অ্যাকাউন্টের মত হয়ে গিয়েছিল। টুইটার কর্তা ইলন মাস্ক স্পষ্ট জানিয়ে দেন, ‘মাসিক ফি হিসেবে ৮ ডলার না দিলে ব্লু ব্যাজ পাওয়া যাবে না। প্রিমিয়াম সুবিধা পেতে সাবস্ক্রিপশন করতে হবে।’ কিন্তু শেষপর্যন্ত লাভ তেমন হয়নি।

মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, যাচাই করছে কে?

এরপরই নিজের নীতিতে বদল আনেন ইলন মাস্ক। দেখা যায়, ১ মিলিয়ন বা ১০ লক্ষ ফলোয়ার থাকলেই প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে। রাতারাতি ব্লু টিক ফিরে পেলেন শাহরুখ খান, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। কিন্তু আলোচনা এখানেই শেষ হয়নি। ব্লু ব্যাজ ফিরে পাওয়ার তালিকায় সুশান্ত সিং রাজপুত, ঋষি কাপুর, লতা মঙ্গেশকর, ইরফান খানের মত তারকাদের নামও দেখা যাচ্ছে।

মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, যাচাই করছে কে?

মৃত তারকাদের নামের পাশে ফিরছে ব্লু টিক, যাচাই করছে কে?

এনিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যাচাই করল টুইটার? কিন্তু প্রয়াত তারকাদের নামের পাশে যে ব্লু টিক দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে লেখা উঠে আসছে যে, ‘এই অ্যাকাউন্টটি যাচাই করা হয়েছে কারণ ইউজার সাবস্ক্রাইব এবং ফোন নম্বর যাচাই করেছেন।’ কিন্তু মৃত তারকাদের অ্যাকাউন্টে ফোন নম্বর যাচাই করল কে? বিভিন্ন প্রশ্ন উঠে আসছে নেটপাড়ায়। যদিও বিশেষজ্ঞদের মতে, যেহেতু এই অ্যাকাউন্টগুলিতে ফলোয়ার সংখ্যা ১ মিলিয়নের বেশী তাই আপনিই ব্লু টিক ফেরত এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন