নজরবন্দি ব্যুরো: গরমের দিনে ভ্রমণের প্ল্যান হলেই অনেকে কাশ্মীর ঘুরতে যেতে চান। কিন্তু বাধ সাধে বাজেট। কারণ কাশ্মীর ঘুরতে যেতে চাইলেই মোটা টাকা খরচ হতে পারে। তবে জানেন কি খুব কাছেই রয়েছে এক অন্য ‘কাশ্মীর’। এক জায়গাতেই রয়েছে পাহাড়-ঝর্না-জঙ্গল।
আরও পড়ুন: Swastika Mukherjee: প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পরিচালকের প্ররোচনাতেই এই কাজ স্বস্তিকার?
আজকের গন্তব্য দারিংবাড়ি। ওড়িশার বুকে যে এক পাহাড়ের সন্ধান রয়েছে তার উদাহরণ এই ঠিকানা। দারিংবাড়িকে বলা হয় ‘ওড়িশার কাশ্মীর’। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই শৈলশহর। ব্রিটিশ আমলে দারিং নামের এক সাহেবের হাত ধরে এর প্রতিষ্ঠা হয়। স্থানীয় ভাষায় ‘দারিং’ শব্দের অর্থ ‘উপত্যকা’ এবং ‘বাড়ি’ শব্দের অর্থ ‘ঘর’।

মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন ‘কাশ্মীর, নির্জন পরিবেশে ভ্রমণের সুযোগ

কংক্রিটের শহর থেকে দূরে কয়েকদিন ব্যস্ততা ভুলে চলে আসতে পারেন এখানে। পাহাড়প্রেমীদের জন্য পছন্দের ঠিকানা হয়ে উঠতে পারে এই শৈলশহর। এছাড়াও রয়েছে ঝর্না, নদী, জঙ্গল। দারিংবাড়িতে রয়েছে বেশ কয়েকটি সুন্দর ঘোরার জায়গা। এরমধ্যে রয়েছে লুদু জলপ্রপাত, মড়ূবান্দা জলপ্রপাত ও পুতুদি জলপ্রপাত।

কীভাবে যাবেন?
রেলপথে যেতে হলে ব্রহ্মপুর রেল স্টেশনে নেমে সড়কপথে ১৩০ কিলোমিটার রাস্তা। দারিংবাড়িতে রাত্রিবাসের জন্য কম খরচে সাধ্যের মধ্যেই হোটেল, বাংলো, রিসর্ট রয়েছে।



