Swastika Mukherjee: প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পরিচালকের প্ররোচনাতেই এই কাজ স্বস্তিকার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এমন খবরই শোনা যাচ্ছে টলিউডের অন্দরমহলে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়র করেছেন অভিনেত্রী। যদিও এনিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: দিল্লিতে তৃণমূলের বৈঠক, অভিষেকের নেতৃত্বে আবারও নতুন রণকৌশল?

সূত্রে খবর, গত বছর জুলাই মাসে ‘শিবপুর’ নামের একটি ছবির শুটিং শুরু হয়। এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিযোগ, এই ছবির এক প্রযোজক নাকি তাঁকে হুমকি দিয়েছেন। এমনকি অভিনেত্রীর ছবি বিকৃত করে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

swastika 1
প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পাল্টা মন্তব্য প্রযোজকের

প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পাল্টা মন্তব্য প্রযোজকের

s3
প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পাল্টা মন্তব্য প্রযোজকের

অভিনেত্রী ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি সংগঠনের কাছেও বিষয়টি জানিয়েছেন বলে খবর ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন সূত্রে। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, ‘শিবপুর’এর পরিচালক অরিন্দম ভট্টাচার্যের প্ররোচনায় নাকি এই অভিযোগ এনেছেন অভিনেত্রী। প্রযোজক আসলে নির্দোষ। পরিচালক এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, “পুরোটাই মিথ্যে! নেতিবাচক প্রচারে বিশ্বাসী নই।”

Swastika 2
প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পাল্টা মন্তব্য প্রযোজকের

আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে ইন্দো-আমেরিকানা ব্যানারে তৈরি ‘শিবপুর’। স্বস্তিকা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় সহ প্রমুখ। ছবি মুক্তির তারিখ আগামী ৫ মে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর