কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার এর প্রতিবাদে বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার পুড়িয়ে দেন।
আসন্ন নির্বাচন! আর এহেন পরিস্থিতিতে ফের উদ্ধার কোটি কোটি টাকা! আর এই টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে! জানা যাচ্ছে, সব মিলিয়ে মোট ৪.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের মুখে রাজ্যের সকল সরকারি আধিকারিকদের গাড়িতেই তল্লাশি চালানো হবে। মুখ্যমন্ত্রী নিজেও তার ব্যতিক্রম নয়। আগামিদিনে বিরোধী দলের নেতাদের গাড়িতেও
বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জানান, আগামী ২০ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। আর ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র তুলে নেওয়ার সময় পাবেন তাঁরা।
বিজেপি বিধায়কের ছেলের কাছে নগদ ৮ কোটি টাকা। উদ্ধার রাশি রাশি টাকার বাণ্ডিল। যা নিয়ে শোরগোল পড়ে গেছে সারা দেশজুড়ে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। চলতি বছরেই নির্বাচন রয়েছে কর্ণাটকে। তার আগে এই ঘটনা বিজেপিকে বিড়ম্বনায় ফেলেছে। জানা গিয়েছে, গতকাল বিধায়কের ছেলের ঘুষ নেওয়ার ছবি ভাইরাল হতেই রাজ্যের গোয়েন্দা দফতরের তরফে অভিযান চালানো হয়। এরপরেই উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা।
অভিযোগ, মাঝরাতে রাস্তায় 'হাঁটার অপরাধে' এক দম্পতিকে ৩ হাজার টাকা জরিমানা করেন পুলিশকর্মীরা। পরে অবশ্য ১ হাজার টাকায় বিষয়টি মিটিয়ে নেওয়া হয়। কিন্তু রাতের রাস্তায় দুজন প্রাপ্তবয়স্ক হাঁটতে পারবেন না, এমন নিয়ম কোথায় আছে? এই প্রশ্নেই তোলপাড় শুরু কর্নাটক-সহ দেশের নানা প্রান্তে। খবর ছড়াতেই তদন্ত শুরু করা হয়।