Karnataka Polls: ‘হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস’, নির্বাচনের মুখে বিস্ফোরক Smriti Irani

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। ক্ষমতায় এলে রাজ্যে বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কংগ্রেসের এই ইস্তেহারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছে বিজেপি। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসকে ‘হিন্দু হেটার’ বলেও বিস্ফোরক কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুন: Karnataka Polls: নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি

কংগ্রেসের বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে স্মৃতি ইরানি বলেছেন, “বিজেপি সকল প্রতিদ্বন্দ্বিতার কড়া জবাব দেবে এবং কোনও আক্রমণ ধেয়ে আসার অপেক্ষা করবে না।” তিনি আরও বলেন, “হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস। যা তাদের ইস্তেহারে স্পষ্ট বোঝা যায়। কংগ্রেস একটি হিন্দু সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তুলনা করেছে। এর থেকেই বোঝা যায় তারা কি ধরনের সামাজিক এবং রাজনৈতিক ধারণা পোষণ করে।”

'হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস', বিজেপির জয় নিয়ে নিশ্চিত স্মৃতি ইরানি
‘হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস’, বিজেপির জয় নিয়ে নিশ্চিত স্মৃতি ইরানি

কর্ণাটকে বিজেপির জয় নিয়ে নিশ্চিত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এনিয়ে তিনি বলেন, “আমি কোনও জ্যোতিষি নই তবে আমি আশ্বস্ত করতে পারি যে বিজেপি ফের কর্ণাটকে সরকার গঠন করবে।”

'হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস', বিজেপির জয় নিয়ে নিশ্চিত স্মৃতি ইরানি

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার এর প্রতিবাদে বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার পুড়িয়ে দেন। বিজেপির একাধিক নেতা এই ইস্তেহারকে ‘হিন্দু বিরোধী’ বলেও উল্লেখ করেন। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “পিএফআই ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সিদ্দারামাইয়া সরকার পিএফআই-এর মামলা প্রত্যাহার করে নিত।” বিজেপির দাবি, মুসলিমদের সন্তুষ্টির জন্য কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ করার কথা বলছে। কংগ্রেসের ইস্তেহারকে মৌলবাদী মুসলিম সংগঠনের ইস্তেহারের মত মনে হচ্ছে বলেও কটাক্ষ করে গেরুয়া শিবির। উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ ১৩ মে।

'হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস', বিজেপির জয় নিয়ে নিশ্চিত স্মৃতি ইরানি

‘হিন্দুদের ঘৃণা করে কংগ্রেস’, বিজেপির জয় নিয়ে নিশ্চিত স্মৃতি ইরানি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন