Karnataka Polls: নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, বজরং দল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটক বিধানসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন বাকি। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। গত সোমবার নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছে শাসক দল বিজেপি। মঙ্গলবার সকালে ইস্তেহার প্রকাশ করে চমক দিল কংগ্রেস। ইস্তেহারে হাত শিবির জানিয়েছে ক্ষমতায় এলে হিংসা ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানো সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন: Satyajit Ray: সিনেমায় আসার আগে কি করতেন সত্যজিৎ রায়, এই তথ্যগুলি অনেকেরই অজানা

নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল

কংগ্রেসের ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস। আমরা বিশ্বাস করি আইন ও সংবিধান পবিত্র। পিএফআই, বজরং দল সহ অন্যান্য প্রচারকারী সংগঠনগুলি তা লঙ্ঘন করতে পারবে না। প্রয়োজনে এইসব সংগঠনকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে কংগ্রেস।

নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল
নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “পিএফআই ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সিদ্দারামাইয়া সরকার পিএফআই-এর মামলা প্রত্যাহার করে নিত।” বিজেপির দাবি, মুসলিমদের সন্তুষ্টির জন্য কংগ্রেস বজরং দলকে নিষিদ্ধ করার কথা বলছে। কংগ্রেসের ইস্তেহারকে মৌলবাদী মুসলিম সংগঠনের ইস্তেহারের মত মনে হচ্ছে বলেও কটাক্ষ করে গেরুয়া শিবির।

নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল
নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল

নির্বাচনী ইস্তেহারে চমক কংগ্রেসের, ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে মরিয়া কংগ্রেস। হাত শিবির ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। বামেরাও কয়েকটি আসনে লড়াই করছে। এরই মধ্যে হাত শিবিরকে নিঃশর্ত সমর্থনের আশ্বাস দিয়েছে সিপিআই। এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজে ওয়ালা। রণদীপ সুরজেওয়ালা কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কমপক্ষে ২১৫ টি আসনে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত