Karnataka Polls: কর্ণাটকের মানুষদের প্রয়োজন ‘ভিটামিন পি’, বিজেপিকে খোঁচা দিয়ে দাবি কংগ্রেস নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন। বিজেপি, কংগ্রেস দুই রাজনৈতিক দলের মধ্যেই জোর টক্কর দেখা যাচ্ছে। দুই দলই একে অপরকে নিশানা করছে। এবার বিজেপিকে খোঁচা মেরে মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ

আরও পড়ুন: Abhishek Banerjee: ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল, চোপড়া থেকে বার্তা অভিষেকের

কর্ণাটকের মানুষদের প্রয়োজন 'ভিটামিন পি', কি বললেন জয়রাম রমেশ
কর্ণাটকের মানুষদের প্রয়োজন ‘ভিটামিন পি’, কি বললেন জয়রাম রমেশ

এক সাক্ষাৎকারে জয়রাম রমেশ বলেন, “চার বছর বিজেপির শাসনের পর এবার কর্ণাটকের মানুষদের প্রয়োজন ভিটামিন-পি। পি অর্থাৎ কংগ্রেসের ‘পারফরম্যান্স’। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজপির বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ আনেন তিনি। কংগ্রেস নেতা আরও বলেন, একদিকে বিজেপি নরেন্দ্র মোদীর নামে ভোট আদায়ের চেষ্টা করছে। কংগ্রেস প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’ স্লোগানকে হাতিয়ার করে রাজ্যের সাধারণ মানুষদের সমস্যার কথা তুলে ধরছে।

কর্ণাটকের মানুষদের প্রয়োজন 'ভিটামিন পি', কি বললেন জয়রাম রমেশ
কর্ণাটকের মানুষদের প্রয়োজন ‘ভিটামিন পি’, কি বললেন জয়রাম রমেশ

কর্ণাটকের মানুষদের প্রয়োজন ‘ভিটামিন পি’, কি বললেন জয়রাম রমেশ

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির হুমকি বনাম কংগ্রেসের গ্যারান্টি, সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানালেন জয়রাম রমেশ। তিনি দাবি করেন, নির্বাচনে কংগ্রেস বিপুল ভোট অর্জন করবে এবং পদ্ম শিবিরকে পরাস্ত করবে। প্রচার চলাকালীন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাঁচজন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বধরা, সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবাকুমার ২২৪ টি বিধানসভা কেন্দ্রে প্রচার চালাবেন।

কর্ণাটকের মানুষদের প্রয়োজন 'ভিটামিন পি', কি বললেন জয়রাম রমেশ
কর্ণাটকের মানুষদের প্রয়োজন ‘ভিটামিন পি’, কি বললেন জয়রাম রমেশ

 

সম্প্রতি কর্ণাটকে প্রচারে এসে কংগ্রেসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অন্যদিকে, কয়েকদিন আগেই ওই রাজ্যের এক বিজেপি বিধায়ক কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে কটাক্ষ করেছিলেন।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত