Abhishek Banerjee: ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল, চোপড়া থেকে বার্তা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সংগঠনকে আবারও চাঙ্গা করার বার্তা দিয়ে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরদিনাজপুরের চোপড়ায় সমাবেশ করেন তিনি। সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল। ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না।

আরও পড়ুনঃ 100 rupees coin: প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বিশেষত্ব জানলে অবাক হয়ে যাবেন।

Fu8sFPGWwAAdMMn

এদিন চোপড়ার সভা থেকে অভিষেক বলেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের সমর্থন নিয়ে আগামী দিন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার পর দিল্লিতে যাবো। দরকার হলে কৃষি ভবনের বাইরে মানুষের অধিকার, প্রাপ্য টাকা ফিরিয়ে আনতে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসব। মানুষ চালে এক কোটি চিঠি নিয়ে দিল্লি পথে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। আগামী দিনে বাংলার দাবি দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসব। কারোর ক্ষমতা নেই আটকে রাখার। মানুষ যদি সঙ্গবদ্ধ হয়, তৃণমূল শেষ রক্ত অবধি লড়বে। মাথানত করব না।

Fu8chYuWIAEQMpu
২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল, টার্গেট বেঁধে দিলেন অভিষেক 

তাঁর কথায়, ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়। কিন্তু তৃণমূলকে আটকে রাখা যায় না। আমাকে এত নোটিশ পাঠিয়েছে। কি করেছে? যত নোটিশ আসবে, আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে। যে কটি রাজনৈতিক দল রয়েছে, তাঁদেরকে মানুষের থেকে ভোট নেওয়ার পর চোখে দেখা যায়নি। আগামী পঞ্চায়েত নির্বাচনে এমন লোককে বসান যে আপনার হয়ে কাজ করবে।

২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল, টার্গেট বেঁধে দিলেন অভিষেক 

Fu8ch pXoAEMGy9
২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পাবে তৃণমূল, টার্গেট বেঁধে দিলেন অভিষেক 

এরপরেই অভিষেক বলেন, আপনারা তৃণমূলকে ধমকে চমকে আটকাতে পারবেন না। তৃণমূলকে যত ধমকেছেন, যত চমকেছেন, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। ২০১১ সালে আসন ছিল ১৮৪, ২০১৬ সালে আসন ছিল ২১১, ২০২১ সালে ২১৪। ২০২৬ এ ২৪০ হবে। যত ধমকাবেন যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর