100 rupees coin: প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বিশেষত্ব জানলে অবাক হয়ে যাবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজারে এল ১০০ টাকার কয়েন। দিল্লিতে মন কি বাত অনুষ্ঠানে কয়েনটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মরণে প্রকাশ করা হয়েছে এই মুদ্রা। সাধারণত প্রতিমাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সেই অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

আরও পড়ুনঃ আপনার জন্য লজ্জিত, অভিষেক মনু সিংভিকে চিঠি কৌস্তভের

কিন্তু, ধারে-ভারে এবারের সেই অনুষ্ঠান হল অনেক বেশি চমকপ্রদ। কারণ ৩০ এপ্রিল ছিল মন কি বাতের একশোতম পর্ব। এই একশোতম পর্বতেই ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। নতুন এই ১০০ টাকার কয়েনের আকার ৪৪ মিলিমিটারের কাছাকাছি।

100 rupee coin 1

চারটি ধাতুর মিশ্রনে গোঁড়া হয়েছে এই কয়েন। এতে রয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ০.৫ শতাংশ নিকেল, এবং ০.৫ শতাংশ দস্তা। অশোক স্তম্ভের সিংহ থাকছে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝখানে। তার নিচে লেখা রয়েছে ‘সত্যমেব জয়তে’। বাঁদিকে দেবনাগরি হরফে ভারত লেখা। ডানদিকে ইংরেজিতে লেখা ইন্ডিয়া।

100 rupee coin 2

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে ১০০ টাকার কয়েন প্রকাশ করা হয়েছিল। সেই কয়েনে রয়েছে অটল বিহারী বাজপেয়ীর ছবি। পরিধিরি দিকে দু’পাশে ইংরাজি ও হিন্দিতে লেখা রয়েছে তাঁর নাম। পরিধির নীচের দিকে লেখা রয়েছে তাঁর জীবনকাল (১৯২৪ – ২০১৮)। কয়েনে রুপির প্রতীক ‘₹’-এর পাশাপাশি অশোক স্তম্ভের সিংহের মূর্তির তলায় আন্তর্জাতিক সংখ্যায় ১০০ লেখা রয়েছে।

প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বিশেষত্ব জানলে অবাক হয়ে যাবেন।

100 rupee coin 3

অন্যদিকে মন কি বাতের একশোতম পর্বে যেহেতু এই কয়েনের আত্মপ্রকাশ ঘটল তাই এই অনুষ্ঠানকেও স্মরণীয় করে দেওয়া হয়েছে। মুদ্রার মধ্যে থাকছে মন কি বাত-এর ১০০ তম পর্বের প্রতীক। প্রতীক হিসাবে রয়েছে শব্দ তরঙ্গ সহ একটি মাইক্রোফোনের ছবি। মাইক্রোফোনের উপরে লেখা ২০২৩। এই ছবির উপরে দেবনগরী ও ইংরেজিতে লেখা থাকবে ‘মন কি বাত ১০০’। ওজন ৩৫ গ্রাম।

প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বিশেষত্ব জানলে অবাক হয়ে যাবেন।
প্রকাশিত হল ১০০ টাকার কয়েন, বিশেষত্ব জানলে অবাক হয়ে যাবেন।

স্মারক হিসাবে ১০০ টাকার কয়েন এই প্রথম চালু করা হচ্ছে এমন নয়। এর আগেও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মশতবার্ষিকী, AIADMK-এর প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের শতবর্ষে, মহারানা প্রতাপের ৪৭৬ তম জন্মবার্ষিকীর জন্য ১০০ টাকার কয়েন চালু করা হয়েছিল। ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ সাল সহ বিভিন্ন সালে ১০০ টাকার এই ধরনের কয়েনের প্রচলন করা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন