মাঝ রাস্তায় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি, ভোটের মুখে তৎপর Election Commission

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এই সময় তৎপরতা দেখা গেল নির্বাচন কমিশনের। মাঝ রাস্তায় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি চালালেন আধিকারিকরা।

আরও পড়ুন: Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, রাহুলের মতো খারিজ হতে পারে সদস্যপদ!

শুক্রবার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বেঙ্গালুরু থেকে চিক্কাবল্লাপুরায় একটি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেইসময়ে তাঁর গাড়ি দেখতে পেয়ে মাঝ পথে থামায় নির্বাচন কমিশনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর গাড়িতে তল্লাশি শুরু করেন তিনি। কমিশনের এই কাজে মুখ্যমন্ত্রী কোনও আপত্তি জানাননি। পাশাপাশি, তাঁর গাড়িতে কোনও আপত্তিকর সামগ্রী পাননি আধিকারিকরা।

CM bommai 3

মাঝ রাস্তায় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি, কি পাওয়া গেল গাড়িতে

31bommai 1
মাঝ রাস্তায় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের মুখে রাজ্যের সকল সরকারি আধিকারিকদের গাড়িতেই তল্লাশি চালানো হবে। মুখ্যমন্ত্রী নিজেও তার ব্যতিক্রম নয়। আগামিদিনে বিরোধী দলের নেতাদের গাড়িতেও তল্লাশি চালানো হতে পারে।

276925 ele

উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে ১৩ মে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত