Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, রাহুলের মতো খারিজ হতে পারে সদস্যপদ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বম্বে হাইকোর্টে রেহাই মেলেনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। মুম্বইয়ের ক্যাফে প্যারেড থানার পুলিশকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তদন্তের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে পুলিশ। নির্দেশ আদালতের।

আরও পড়ুনঃ CR7: ফাঁকা জাহাজেই সঙ্গম রোনাল্ডোর সাথে, কী ভাবে? জানালেন বান্ধবী জর্জিনা

আদালতের নির্দেশ, আগামী ২৮ এপ্রিলের মধ্যে পুলিশকে এবিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রেকর্ড প্রয়োজন হলে তাঁকে তলব করতে পারেন পুলিশ আধিকারিকরা। রিপোর্টে উল্লেখ করতে হবে অন্যান্য তথ্য ও প্রমাণ। জাতীয় স্মারকের অবমানা প্রতিরোধী আইনের ৩ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার চলবে।

337121901 761980028640802 8205247864472549858 n
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, জেরা করতে তলব মুম্বই পুলিশের!

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরেও বসে ছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান তিনি। এই অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত।

গত বছরের ২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল মুম্বইয়ের একটি আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা। চলতি মাসেই মমতার আবেদন খারিজ করে তদন্ত জারি রাখার নির্দেশ দেন বম্বে হাইকোর্টের বিচারপতি। এখন আবার পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, জেরা করতে তলব মুম্বই পুলিশের! 

338195367 907260537092597 4914358530409912412 n 1
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, জেরা করতে তলব মুম্বই পুলিশের!

অভিযোগ সত্য প্রমাণিত হলে রাহুল গান্ধীর মতো এবার বিধায়ক পদ খারিজ হতে পারে মমতার! এমনকি ৬ বছরের জন্য ভোটে লড়াই নাও করতে পারেন তিনি। প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন