Cash Recovered: আসন্ন নির্বাচন! ফের কোটি কোটি টাকা উদ্ধার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন নির্বাচন! আর এহেন পরিস্থিতিতে ফের উদ্ধার কোটি কোটি টাকা! আর এই টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে! জানা যাচ্ছে, সব মিলিয়ে মোট ৪.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: Lunar Eclipse 2023: বুদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ! এই সময়কালে কী কী করণীয়? জানুন…

সূত্রের খবর, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে দক্ষিণী রাজ্য কর্নাটকের এক প্রাসাদ থেকে। সেখানে পুলিশি অভিযানে এই টাকা উদ্ধার করে নির্বাচনী পর্যবেক্ষক ও কর্নাটক পুলিশের একটি দল। কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি কর্নাটকে বিধানসভা নির্বাচন! এহেন পরিস্থিতিতে টাকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ছড়িয়েছে।

আসন্ন নির্বাচন, টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল

জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে যে, কর্নাটকের কোল্লার গোল্ড ফিল্ডের (KGF) বানরপেট তালুকে একটি বাড়িতে প্রচুর টাকা লুকিয়ে রাখা আছে। এই খবর পাওয়া মাত্রই ওই বাড়িতে তল্লাশি চালায় নির্বাচনী পর্যবেক্ষক ও কর্নাটক পুলিশের একটি দল। তারপরেই ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Cash Recovered: নির্বাচনের আগে কর্নাটকের কেজিএফ থেকে উদ্ধার ৪.৫ কোটি টাকা
আসন্ন নির্বাচন, টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বছর দুয়েক আগে ওই বাড়িটি রমেশ যাদব নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছিল। যদিওবা এদিনের তল্লাশি অভিযানে পুলিশ ওই বাড়ির দরজা ভেঙেই সেই বাড়িতে প্রবেশ করে। কিন্তু ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

আসন্ন নির্বাচন, টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল

আসন্ন নির্বাচন, টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত