২০১৪ সাল থেকে ২০২২ সাল অবধি অপেক্ষা। এখনও মেলেনি নিয়োগ। তাই নিয়োগের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভে চাকরি প্রার্থীরা। যার জেরে বেশ কিছু সময় ধরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কালীঘাট চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরি প্রার্থীদের। বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।
হকার সমস্যার সমাধান শুরু Kalighat Skywalk তৈরির কাজ। অবশেষে শুরু হল কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির কাজ। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং ইচ্ছাপ্রকাশ করেন যে কালীঘাটেও যেন অতি দ্রুত একটি স্কাইওয়াক তৈরি করা হয়। কিন্তু ২০১৮ থেকে এই স্কাইওয়াক তৈরির কথা উঠলেও মূলত হকার সমস্যার কারণে দেরি হতে থাকে এর কাজ।