নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের আবহে দলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে শাসকদল। এমত অবস্থায় শনিবার কালীঘাটে জরুরী বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল ৫ টা নাগাদ ডাকা হয়েছে বৈঠক।
আরও পড়ুনঃ Ipac: ট্যুইটারে মমতাকে আনফলো করল আইপ্যাক, বিচ্ছেদের প্রথম ধাপ?


তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সহ প্রথম সারীর নেতারা। উপস্থিত থাকার কথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে যে অসন্তোষ তৈরি হয়েছে তা ঠিক করতেই এদিন ডাকা হয়েছে বৈঠক।
দ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে শাসকদল, রাশ টানতে চান খোদ দলনেত্রী

ইতিমধ্যেই পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশকে ঘিরে দলের অন্দরে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তে শুরু করেছে। শাসক দলের নেতাদের মধ্যে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি পর্ব। সমস্ত কিছুকে সামাল দিতে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আইপ্যাক নিয়ে দলের নেতাদের বেশ কিছু বিষয়ও স্পষ্ট করতে চলেছেন তিনি। তবে দলের বিষয়ে আইপ্যাককে টানতে চাইছে না তৃণমূল।








