প্রিয়াঙ্কার হাত ধরে সরাচ্ছেন ডিসিপি, কালীঘাটের ছবি প্রকাশ করলেন BJP প্রার্থী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল মগরাহাটার বিজেপি প্রার্থীর দেহ নিয়ে কালীঘাটে পৌঁছে গিয়েছিল গেরুয়া শিবির। নেতৃত্বে ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রীওয়াল, বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অর্জুন সিং সহ অনেকেই। মমতার বাড়ির অদূরে দলীয় নেতার মৃতদেহ শুইয়ে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ কালীঘাট কান্ডের জের, সুকান্তর বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা

ঘটনায় প্রিয়াঙ্কা সুকান্ত সহ বাকিদের নেতাদের নামে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ২৮৩ এবং ৩৫৩ ধারা প্রয়োগ করা হয়েছে। আর তার পর থেকেই এক প্রকার শোরগোল উঠেছ রাজ্য রাজনীতিতে। গেরুয়া শিবিরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করা হবে। সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন, ডিসি সাউথ আমাকে যে ভাবে টানা হ্যাঁচড়া করেছে তা এক প্রকার শারীরিক হেনস্থা। যদি এ রাজ্যে আইন শৃঙ্খলা নিরপক্ষে হতো, তা হলে ওনার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ উঠত।

বেলা বাড়তেই আরও সুর চরিয়েছে গেরুয়া শিবির। গতকালের ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রীওয়াল। ছবিতে দেখা যাচ্ছে ডিসিপি হাত ধরে সরাচ্ছেন বিজেপি প্রার্থী কে। সেই ছবি পয়েন্ট করে নিজের ফেসবুক পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ডিসিপি আমার সঙ্গে ঠিক এমনই আচরণ করেছেন, যখন আমি তৃণমূলের হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলাম। আর তারপর পুলিশ আমার বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা করেছে।’

প্রিয়াঙ্কার হাত ধরে সরাচ্ছেন ডিসিপি, অভিযোগ পালটা অভিযোগ বাড়ছে কালীঘাট কান্ডে। 

প্রিয়াঙ্কার হাত ধরে সরাচ্ছেন ডিসিপি, কালীঘাটের ছবি প্রকাশ করলেন BJP প্রার্থী
প্রিয়াঙ্কার হাত ধরে সরাচ্ছেন ডিসিপি, কালীঘাটের ছবি প্রকাশ করলেন BJP প্রার্থী

উল্লেখ্য গতকালের গোটা ঘটনা আবর্তিত হয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে। গত ৩ রা মে তিনি আক্রান্ত হয়েছিলেন। আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। দিন কয়েকের মধ্যেই ফের অসুস্থ হন বিজেপি নেতা। ফের ভর্তি হন হাসপাতালে। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরেননি আর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানস সাহা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যের আগে দেহ নিয়ে মিছিল শুরু করে গেরুয়া শিবির। মিছিল কালীঘাটের দিকে যেতেই শুরু হয় বচসা। পরিস্থিতি জটিল হয় বাদ বিবাদে। সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পৌঁছে যান আইপিএস আকাশ মেঘারিয়া। তার পর থেকেই বেলায় বেলায় খুলছে এই ঘটনার মোড়।

প্রিয়াঙ্কার হাত ধরে সরাচ্ছেন ডিসিপি, কালীঘাটের ছবি প্রকাশ করলেন BJP প্রার্থী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত