কালীঘাট কান্ডের জের, সুকান্তর বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল লাশ নিয়ে মমতার দুয়ারে হাজির হয়েছিলেন গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার জেরেই এবার সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলো কালীঘাট থানার পুলিশ।

আরও পড়ুনঃ মমতার দুয়ারে লাশ নিয়ে হাজির বিজেপি, কেলোর কীর্তি কালীঘাটে!!

বুধবার মৃত্যু হয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহার। গত ৩ রা মে তিনি আক্রান্ত হয়েছিলেন। আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। দিন কয়েকের মধ্যেই ফের অসুস্থ হন বিজেপি নেতা। ফের ভর্তি হন হাসপাতালে। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরেননি আর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানস সাহা।

বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যের আগে দেহ নিয়ে মিছিল শুরু করে গেরুয়া শিবির। প্রিয়াঙ্কা টিব্রীওয়াল, সুকান্ত মজুমদারদের নেতৃত্বে মিছিল কালীঘাটের দিকে যেতেই শুরু হয় বচসা। পরিস্থিতি জটিল হয় বাদ বিবাদে। সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পৌঁছে যান আইপিএস আকাশ মেঘারিয়া।

কালীঘাট কান্ডের জের, ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করবে বিজেপি।

 কালীঘাট কান্ডের জের, সুকান্তর বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা
কালীঘাট কান্ডের জের, সুকান্তর বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা

ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা চত্বরে। তার পরেই সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ২৮৩ এবং ৩৫৩ ধারা প্রয়োগ করা হয়েছে।  যদিও এই বিষয়ে এখনো বঙ্গ বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ দায়ের করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন