থার্ড ওয়েভ মাথায় রেখেই নয়া নির্দেশ কালীঘাটের, জোড়া টিকা নেওয়া থাকলেই গর্ভগৃহে প্রবেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ থার্ড ওয়েভ দরজার ওপারে, দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও শুরু থেকেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা জারি করেছে সব মহলই। ধীরে ধীরে প্রায় সব রাজ্যই নিয়ম কানুন শিথিল করলেও চিকিৎসক এবং গবেষক মহল থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা পুরসভা নিয়ে বড় ভাবনা ফিরহাদের, বন্ধ হচ্ছে ওভারটাইম-ইনসেনটিভ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ছবি যেনো আর না ফেরে ভারতের বুকে তার জন্য সবরকম প্রস্তুতি চালাচ্ছে সকলে। আর মাঝেই থার্ড ওয়েভের কথা মাথায় রেখেই নয়া নির্দেশ জারি করেছে কালীঘাট মন্দির। কালীঘাট টেম্পল কমিটির তরফে জানানো হয়েছে এবার থেকে কোন ব্যাক্তির জোড়া কোভিড টিকার ডোজ নেওয়া থাকলেই সে ঢুকতে পারবে মন্দিরের গর্ভগৃহে।

সরকারি বিধি নিষেধ মেনেই জুন মাসে খুলেছিল কালীঘাট মন্দিরের দরজা। বলা হয়েছিল,নিয়ম ছিল, সকাল ছটা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা এবং ফের বিকেলে কিছুক্ষণের জন্য জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির। তবে দিন কয়েক আগেই সামনে এসেছিল এক ছবি, বিধি নিষেধ একটু আলগা হতেই মন্দিরের দরজার সামনে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

থার্ড ওয়েভ মাথায় রেখেই নয়া নির্দেশ কালীঘাটের, জোড়া টিকা নেওয়া থাকলেই গর্ভগৃহে প্রবেশ
থার্ড ওয়েভ মাথায় রেখেই নয়া নির্দেশ কালীঘাটের, জোড়া টিকা নেওয়া থাকলেই গর্ভগৃহে প্রবেশ

কেউ কেউ মানছেন না কোন নিয়ম, কেউ আবার অভিযোগ করেছিলেন নিয়ম মানানোর জন্য নেই কেউ। এই পরিস্থিতিতে মন্দিরের সেবাইতদের সুরক্ষার কথা ভেবেই গতকাল বৈঠকে বসেছিল মন্দির কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুর জেলা বিচারক চৈতালি দাস চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ তথা টেম্পল কমিটির সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ আরও কয়েকজন।  করোনা সংক্রমনের যে তৃতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে, তার জন্য কি কি প্রস্তুতি নিয়েছে তা দেখতেই জেলা বিচারক ও সভাপতি বৈঠকে বসেছিলেন।

থার্ড ওয়েভ মাথায় রেখেই নয়া নির্দেশ কালীঘাটের, জোড়া টিকা নেওয়া থাকলেই গর্ভগৃহে প্রবেশ
থার্ড ওয়েভ মাথায় রেখেই নয়া নির্দেশ কালীঘাটের, জোড়া টিকা নেওয়া থাকলেই গর্ভগৃহে প্রবেশ

কাঁটাছেড়া চলে একাধিক বিষয়ে। মন্দির প্রাঙ্গনে ঠিক ভাবে মানা হচ্ছে কিনা নিয়ম, একসঙ্গে কতজন মন্দিরে ঢোকেন, সেসব। বৈঠকে আলোচনা হয় মন্দির করোনা পরিস্থিতিতে একাধিক নিয়ম চালু করলেও বাইরে থেকে আগত ভক্তদের চাপে ব্যাহত হচ্ছে পরিস্থিতি-পরিকাঠামো। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি টিকার ডোজ নেওয়া হয়েছে কেবলমাত্র এমন ব্যাক্তিরাই প্রবেশ করতে পারবেন মন্দিরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন