নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভা নিয়ে বড় ঘোষণা ফিরহাদের, বদল হতে চলেছে একাধিক ক্ষেত্রে। দিন কয়েক আগেই ঘতাতি বাজেট পেশ করেছে পুরসভা, জানানো হয়েছিল ঠিকাদারদের পাওয়া মেটানো হচ্ছে না ঠিক ঠাক। একই সঙ্গে করোনা কালের কারণে কর্মী নিয়ে সমস্যা হচ্ছিল একাধিক বিভাগে।
আরও পড়ুনঃ এবার হটস্পট ‘ত্রিপুরার নন্দীগ্রাম’, বিপ্লব গড় এখন মমতার অপেক্ষায়


কোথাও প্রয়োজনের বেশি কর্মী, কোথাও কম। সেসবের সমাধানের জন্য এবার রাশ ধরছেন ফিরহাদ হাকিম। পুরসভার আর্থিক সংকট মেটাতে এবার থেকে বন্ধ হচ্ছে ওভারটাইম-ইনসেনটিভ। সুত্রের খবর এতোদন ধরে পুরসভায় অবসর নেওয়ার পরেও ক্ষমতা খাটিয়ে উচ্চপদে থেকে গিয়েছেন।
এবার সেখানেই শুরু হচ্ছে প্রক্রিয়া। অবসরের পরেও যাঁরা প্রয়োজনের খাতিরে কাজ করে মোতা মাইনে নিয়ে আসছেন তাঁদের সরানোর প্রক্রিয়া শুরু হবে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে করোনা কালে নিয়ম মেনে দৈনিক যে ক’জন কর্মী আসার কথা ততো কর্মীই নেই সেই বিভাগে। পুরসভার এক শীর্ষকর্তার শুধু অফিস সামলাতে জনা ২৫ কর্মী, অথচ একই পদমর্যাদার অন্য অফিসারের ঘরে মাত্র ৪ জন ডিউটি করেন।
কলকাতা পুরসভা নিয়ে বড়ো ঘোষণা ফিরহাদের।

এসব সমসয়া সমাধানের জন্যই এবার তৎপর ফিরহাদ। সূত্রের খবর, সোমবারই পুর কমিশনারকে ‘প্রাইস ওয়াটার’ ধাঁচের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরসভার শীর্ষ কর্তারা মনে করছেন, ওই সংস্থার রিপোর্ট হাতে পেলে একদিকে যেমন খরচ অনেক কমানো যাবে, অন্যদিকে তেমনই নতুন কর্মী নিয়োগের দরজা খুলবে।










