Kolkata Metro: চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ। মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালীঘাট মেট্রো স্টেশনে।অফিস যাওয়ার ব্যস্ত সময়ে এই ঘটনায় আচমকাই ডাউনলাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ Todays Horoscope: কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?

চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল 
চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল 

অফিস টাইমে এই ঘটনায় বন্ধ কবি সুভাষগামী লাইনে মেট্রো চলাচল। গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে যাত্রীরা। ময়দান থেকে মেট্রো চালু করা হয়েছে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ৪০ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। এমনটাই সূত্রে খবর।

চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল 

চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল 
চলতি সপ্তাহে মেট্রোতে দুই বার ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল 

কিছুদিন আগেই গিরিশ পার্ক স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক মহিলা। তাঁকে উদ্ধার করা হলেও শেষ অবধি বাঁচানো যায়নি। প্রায় ৫০ মিনিট ধরে বন্ধ থাকে মেট্রো পরিষেবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত