Todays Horoscope: কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? শত বাধা পেরিয়ে জীবনে এগিয়ে যাওয়া মূল মন্ত্র, আর এই এগিয়ে যাবার জন্য জ্যোতিষ শাস্ত্র মতে নিরভর করে রাশি, গ্রহ, নক্ষত্র সহ নানান জিনিসের অবস্থানের উপর। তাই এই দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে?

আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, তৃণমূল বিধায়ককে তলব

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। সঙ্গে আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। তাই আজকের রাশিফলে (Todays Horoscope) জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি……

কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?
কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?

মেষ : সহ্যশক্তি মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলবে। এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখুন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে আজ। ফাটকা বা জুয়া খেলায় আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনও প্রলোভনে পা দেবেন না। জুয়ী থেকে দূরে থাকুন। শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রশংসা কুড়োবে।

বৃষ : বিপদের সময় শান্ত থাকুন। নিজের জীবন একটি উচ্চ আদর্শে চালিত করুন। নেশা কাটিয়ে না উঠলে স্নায়ুর সমস্যা দেখা দেবে। সন্ধ্যার সময় ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। স্বাস্থের দিকে নজর দেওয়া প্রয়োজন। কোনও মূল্যবান জিনিস আজ চুরি হতে পারে। সতর্ক থাকুন। পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো।

মিথুন : প্রেমের জীবন খুব ভালো কাটবে। সামাজিক অনুষ্ঠানে গেলে মন ভালো থাকবে। বন্ধুদের নিয়ে কোথাও খেলাধুলার আয়োজন হতে পারে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।

কর্কট : আপনার ধৈর্য্য বজায় রাখুন। বাবার দেওয়া পরামর্শ কর্মক্ষেত্রে অনেক সুবিধা করে দেবে। তাই বন্ধুবান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে। কোনও দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে।

সিংহ: বিপরীত লিঙ্গের কারোর সহায়তায় ব্যবসায় উন্নতি হবে। ভারি জিনিসের থেকে দূরে থাকুন। সন্তানের জন্য গর্বিত হবেন আজ । পুরনো সমস্যা উঠে আসতে পারে।

কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?
কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?

কন্যা : আজ পেশি গুলিকে বিশ্রাম দিন। মা বাবার শরীরের প্রতি যত্ন নিন। আর্থিক উন্নতি হবে। কাউকে ঘৃণা করবেন না। এর ফলে সম্পর্ক নষ্ট হতে পারে। সমস্ত মানুষকে তার প্রাপ্য সম্মান দিন।

তুলা : জমানো অর্থ কাজে লাগতে পারে। ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। সহকর্মীদের সহায়তায় আপনার কাজের ক্ষেত্র বেড়ে যাবে। অনর্থক তর্ক মনের শান্তি নষ্ট করবে, সম্পর্কও খারাপ হতে পারে।

বৃশ্চিক : জমিজমায় বিনিয়োগ লাভজনক হবে। ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। কথোপকথনে শান্ত থাকুন। তাড়াতাড়ি কাজ মিটিয়ে সন্ধ্যেটা বিনোদনে কাটান। সঞ্চিত অর্থের বলে আপনি কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে।

ধনু : অতিরিক্ত কাজের চাপ নেবেন না। অন্য কাজে মন দিন। অসুখ অল্পদিনের মধ্যেই সেরে যাবে। মানসিক চাপ বাড়বে। শরীরও খারাপ হতে পারে। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। দীর্ঘদিনের ঝামেলা আজ মিটে যাবে। আবগে নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। পরিবার এবং সঙ্গীর সমর্থন আপনাকে প্রত্যয়ী করে তুলবে। প্রয়োজনীয় কাজ ফেলে রাখবেন না।

মকর : এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগে থাকবে। নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে। পরিবারে আজ মতবিরোধ হতে পারে। আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। পুরানো বন্ধুদের সাথে দেখা হবে।

কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?

কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?
কোন রাশিতে আজ দাম্পত্য কলহ? আর কোথায় অর্থ লাভ? কেমন কাটবে আজ সারাদিন?

কুম্ভ : নতুন উদ্যোগ বা খরচের সম্ভাবনা পিছিয়ে দিন। অন্যদের পরামর্শ নিয়ে বিনিয়োগ না করলে ক্ষতি হতে পারে। রাজনীতিতে জনসংযোগ বাড়বে। নতুন প্রকল্পের মূলধন ধার নিতে পারেন আজ। আজ কাউকে ঋণ দিলে আপনি নিজে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে সকলে আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে।

মীন : কাজের চাপ বিরক্তি তৈরি করবে। ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারের দ্বিমত তৈরি হতে পারে। অনেক দিনের পুরানো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে। মানসিক শান্তি পেতে দানধ্যান করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন