নেটপাড়ায় এখন ‘জওয়ান’-জ্বর! ইতিমধ্যে শুরু কাউন্টডাউন। হিসেব বলছে আর মাত্র ৩০দিন। অথাৎ একমাস পরেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। এরই মাঝে সামনে এলো এক নতুন পোস্টার। যা সামনে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।
সানায়া মালহোত্রা এবং প্রিয়ামণির পাশাপাশি মেগাস্টার শাহরুখ তার নাচের ঝলক দেখান। গানটির মাধ্যমে শাহরুখ খান এবং প্রিয়ামণিকে দীর্ঘদিন পর একই ফ্রেমে নাচতে দেখা গেল। দেখুন সেই পুরো গানের ভিডিও।
এই মুহূর্তে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হচ্ছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। যা ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই ছবির বেশ কিছু ঝলক এবং ট্রিজার সামনে এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশী নজর যেটি কেড়েছে সেটি হল হেমন্তের গানে নেড়া মাথায় মেট্রো রেলের মধ্যে শাহরুখের নাচ। জানেন এই নাচ অভিনেতাকে কে শিখিয়েছেন?
চলতি বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। সদ্য প্রকাশ্যে এসেছে সেই ছবির ট্রেলার। যা মুক্তির পরেই রাতারাতি ভাইরাল। তবে এবার 'জওয়ান' কে নিয়ে উঠে আসছে নয়া তথ্য। যা সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে যায় অনুরাগীমহলে।
জওয়ানের ট্রেলার মুক্তির দিন সামনে আসার পর থেকে অধীর আগ্রহে বসে ছিল অনুরাগীরা। আজ সকালেই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে। ২ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও যেন ঝড় তুলে দিয়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু ছবিতে শাহরুখকে হিরো নাকি ভিলেনের ভুমিকায় দেখা যাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা সর্বভারতীয় ছবি ‘জওয়ান' এর। এরই মধ্যে ঘোষণা হল ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে আরেক নামজাদা অভিনেতা অক্ষয় কুমারের অভিনীত ‘ওএমজি২’। এবার দর্শকরা সাক্ষী হবে দুই অভিনেতার লড়াইয়ের।