Jawan trailer: দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে জওয়ানের ট্রেলার, শাহরুখ আদতে ভিলেন নাকি হিরো?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জওয়ানের ট্রেলার মুক্তির দিন সামনে আসার পর থেকে অধীর আগ্রহে বসে ছিল অনুরাগীরা। আজ সকালেই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে। ২ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও যেন ঝড় তুলে দিয়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু ছবিতে শাহরুখকে হিরো নাকি ভিলেনের ভুমিকায় দেখা যাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ বক্সঅফিসে শাহরুখ বনাম অক্ষয়! জওয়ান কে টেক্কা দিতে পারবে ওএমজি ২?

কিছু দিন আগে জওয়ান এ শাহরুখের যে একটি লুক প্রকাশ্যে এসেছিল সেখানে দেখা যাচ্ছিল শাহরুখের মাথায় ব্যান্ডেজ। ফের এই ঝলকেও ব্যান্ডেজ অবস্থাতেই অভিনেতা ধরা দিলেও তার মাথা কামানো ছিল। শুধু তাই নয় লুকের পাশাপাশি সামনে এসেছে মন মাতানো সংলাপও।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে জওয়ানের ট্রেলার, দর্শকমহলে সাড়া ফেলেছে 
দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে জওয়ানের ট্রেলার, দর্শকমহলে সাড়া ফেলেছে

অভিনেতার মুখ থেকে শোনা গেল ‘আমি ভাল নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই’ পাপ-পুণ্যের বিচার করতে আসছেন অভিনেতা। কিন্তু ছবিতে আদতে তিনি হিরো নাকি ভিলেন তা বোঝা দায়। তবে সেটা বুজতে গেলে অপেক্ষা করতে হবে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে জওয়ানের ট্রেলার, দর্শকমহলে সাড়া ফেলেছে 

চলতি বছরেই শাহরুখের অভিনীত সিনেমা পাঠান বক্স অফিসে প্রায় ১০০০ কোটি টাকা আয় করেছিল। এবার জওয়ান কি এই গণ্ডি পেরোতে পারবে? তা বলবে সময়। এছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে নয়নতারা ও বিজয় সেতুপতি। এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর